জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর দাবি নিয়ে রাতে জরুরি সভা
ভিসিসহ কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ
গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ জন পুনর্বহাল কর্মকর্তা-কর্মচারীর দাবি ও আন্দোলন ঘিরে সৃষ্ট অচলাবস্থা নিরসনে গতকাল (সোমবার, ১৬ নভেম্বর) রাত ১০টায় জরুরি সিন্ডিকেট সভা হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে তার কার্যালয়ে এ সভা চলে।