
ধেয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন ‘চাম্পি’, আঘাত হানতে পারে এশিয়ার যেসব অঞ্চলে
ঘণ্টায় ২২৭ কিলোমিটারের (১৪১ মাইল) বেশি গতিবেগে অত্যন্ত প্রবল শক্তি সঞ্চয় করে এশিয়ার ৩টি প্রধান দেশ- তাইওয়ান, চীন ও দক্ষিণ জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন ‘চাম্পি’ (Super Typhoon Champi trajectory and wind speed)। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চলতি বছরে সৃষ্টি হওয়া অন্যতম শক্তিশালী এই ঘূর্ণিঝড়টির প্রভাবে ইতোমধ্যে ফ্লাইট বাতিল, হাজারো বাসিন্দাকে সতর্কীকরণ এবং সামরিক মহড়ার পরিকল্পনায় বড় পরিবর্তন আনা হয়েছে(Super Typhoon Champi Threatens Taiwan China Japan)।

পদ্মায় আকস্মিক ঝড়ে ২০ নৌকাডুবি, আহত অন্তত ১৫
রাজশাহীতে হঠাৎ পানির তোড়ে পদ্মা নদীর পাড়ে প্রবল ঝড়ের সৃষ্টি হয়। গতকাল (বুধবার, ১৬ সেপ্টেম্বর) রাতের এ ঝড়ে নদীতে ডুবে গেছে অন্তত ২০টি নৌকা। এছাড়া টি-বাঁধের নদীর পাড়ে থাকা অন্তত ৫০টি নৌকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

বেড়িবাঁধ উঁচু করতে গিয়ে কাদার ফাঁদে ৪৫ কিলোমিটার সড়ক, দুর্ভোগে বরগুনাবাসী
ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসের হাত থেকে বাঁচতে বরগুনায় উঁচু করা হয়েছে বেড়িবাঁধ। কিন্তু বাঁধ উঁচু করার এই উদ্যোগে বলি হয়েছে যোগাযোগের প্রধান পথগুলো। বরগুনার প্রায় ৪৫ কিলোমিটার পিচঢালা সড়ক এখন পরিণত হয়েছে কাদামাখা চরম দুর্ভোগের ফাঁদে। কোনো যানবাহন না চলায় রোগী, শিশু ও কৃষকদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

আবহাওয়া অধিদপ্তরের জলবায়ু প্রক্ষেপণ তথ্য ও উন্নত জলোচ্ছ্বাস পূর্বাভাস মডেল কার্যক্রম শুরু
জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ক্রমবর্ধমান প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জাতীয় সক্ষমতা বৃদ্ধি ও জননিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) উচ্চ-রেজোলিউশনের জলবায়ু প্রক্ষেপণ (ক্লাইমেট প্রোজেকশন) তথ্য এবং একটি উন্নত জলোচ্ছ্বাস (স্টর্ম সার্জ) পূর্বাভাস মডেল সফলভাবে তৈরি করেছে।

বন্যা-ঝড়-ভূমিধসে বিপর্যস্ত তিন মহাদেশের জনজীবন
কয়েকদিনের টানা বৃষ্টিতে আকস্মিক বন্যার কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বেশ কিছু এলাকা। হিল কান্ট্রি এলাকায় প্রাণ গেছে দু’জনের। বন্যা কবলিত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে আড়াইশোর বেশি স্থানীয়কে। ৫৯টি কাউন্টিতে জারি হয়েছে বন্যা সতর্কতা। এদিকে প্রবল ঝড় ও জলোচ্ছ্বাসে দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে রাতারাতি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে পাঁচ লাখেরও বেশি মানুষের। অন্যদিকে টাইফুন বাভির পর এবার ভূমিধসে কবলে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চল।

ভয়াল ২৯ এপ্রিল: মৃত্যু আর ধ্বংসস্তূপের সেই কালরাত আজও কাঁদায় উপকূলবাসীকে
১৯৯১ সালের ২৯ এপ্রিল— বাংলাদেশের উপকূলীয় জনপদের ইতিহাসে এক বিভীষিকাময় অধ্যায়। আজ (বুধবার, ২৯ এপ্রিল) সেই ভয়াল ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ৩৫ বছর পূর্ণ হলো। কিন্তু এত দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই রাতের দুঃসহ স্মৃতি এখনো তাড়া করে ফেরে কক্সবাজারসহ উপকূলীয় অঞ্চলের মানুষকে। স্বজন হারানোর কান্না, ভেসে যাওয়া জনপদ, লাশের মিছিল আর বেঁচে থাকার আর্তনাদ আজও যেন জীবন্ত হয়ে আছে উপকূলবাসীর স্মৃতিতে।

রাশিয়ায় ভূমিকম্প; কুড়িল ও জাপান উপকূলে সুনামির আঘাত
রাশিয়ার পূর্বাঞ্চলে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর দেশটির কুড়িল দ্বীপপুঞ্জ ও জাপানের পূর্ব উপকূলে আঘাত হানতে শুরু করেছে সুনামি। যুক্তরাষ্ট্রের আলাস্কা ও হাওয়াই দ্বীপ, পাপুয়া অঞ্চল, ফিলিপিন্স, চীন, তাইওয়ান এমনকি পেরু এবং ইকুয়েডরের উপকূলীয় অঞ্চলেও জারি করা হয়েছে সুনামি সতর্কতা। সুনামিতে জলোচ্ছ্বাসের উচ্চতা ১৩ ফুট ছাড়ানোর শঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের উঁচু স্থানে আশ্রয়ের নির্দেশ দেয়া হয়েছে। এদিকে ভূমিকম্পের কারণে রাশিয়ার কামচাটকা অঞ্চলে ধসে পড়েছে কয়েকটি ভবন।

উপকূলীয় ১৬ জেলায় ৪ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের সম্ভাবনা
অমাবস্যা ও গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় ১৬ জেলায় ২ থেকে ৪ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ (বৃহস্পতিবার, ২৯ মে) বিকেলে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

অরক্ষিত অবস্থায় পিরোজপুরের ৪৫ কিলোমিটার বেড়িবাঁধ
দীর্ঘদিনেও হয় নি মেরামত
সিডর, আইলা, রিমালের মতো শক্তিশালী ঝড়-জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হওয়ার দীর্ঘদিনেও মেরামত হয়নি পিরোজপুরের বেড়িবাঁধ। জেলার অন্তত ৪৫ কিলোমিটার বাঁধ অরক্ষিত অবস্থায়। টেকসই বাঁধ না থাকায় ঝুঁকি নিয়েই বসবাস করছেন নদীতীরের অসংখ্য মানুষ। পানি উন্নয়ন বোর্ডের দাবি সাইক্লোন সহনীয় বাঁধ নির্মাণে আড়াই হাজার কোটি টাকার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

সিডরের ক্ষত বুকে নিয়েই টিকে আছে উপকূলবাসী
২০০৭ সালে, ১৭ বছর আগে এই ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডরের আঘাতে লণ্ডভণ্ড হয় উপকূলীয় জেলা বরগুনা। সে ক্ষত বুকে নিয়েই আশার বসতি গড়ে তুলছেন উপকূলীয় বাসিন্দারা। তবে দীর্ঘ সময় পরেও দুর্যোগ মোকাবিলায় টেকসই কোনো সমাধান মেলেনি প্রান্তিক এই জনগোষ্ঠীর।

উপকূলবাসী আজও ভুলতে পারেনি সত্তরের ভয়াল ১২ নভেম্বর
ভয়াল ১২ নভেম্বর আজ। ১৯৭০ সালের এদিনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় গোর্কির আঘাতে দক্ষিণাঞ্চলের ১০ লাখেরও বেশি ঘর-বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান নিশ্চিহ্ন হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় ৩৬ লাখ মানুষ। শুধু ভোলাতেই মারা যায় অন্তত পাঁচ লাখ মানুষ। সে ঘটনার ৫৪ বছর পার হলেও হয়নি স্থায়ী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ।

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নিয়ে শঙ্কায় সাতক্ষীরা উপকূলের মানুষ
ঘূর্ণিঝড় 'দানা' সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানার শঙ্কা না থাকলেও জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে। এতে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন সাতক্ষীরা উপকূলের মানুষ। অন্তত নয়টি পয়েন্টে ছয় কিলোমিটার উপকূল রক্ষা বেড়িবাঁধ মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সামান্য জলোচ্ছ্বাসের এসব পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হতে পারে দুই উপজেলার বিস্তীর্ণ জনপদ।