নকল করে রেকর্ড নম্বর, এআই ব্যবহার নিয়ে তোলপাড় দক্ষিণ কোরিয়ার শিক্ষাব্যবস্থা
নকল করে রেকর্ড নাম্বার পাওয়া তরুণের বিস্ফোরক স্বীকারোক্তি এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আগাম প্রস্তুতিতে ঘাটতির জেরে তোলপাড় দক্ষিণ কোরিয়া। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরেও শিক্ষাপ্রতিষ্ঠানে এআই প্রযুক্তির ব্যবহার নিয়ে চলছে জল্পনা। পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ে টানা ৮ ঘণ্টার ভর্তি পরীক্ষার প্রচলিত পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা।