জিয়াউল আহসানের বরিশালের বাসভবনে আগুন, ভাঙচুর
জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক ও সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বরিশালের পৈত্রিক বাসভবনে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এসময় ভবনটির জানালার কাঁচ ভাঙচুর করা হয়। আগুনে নিচতলার একটি কক্ষ ও আসবাবপত্র পুড়ে গেছে।