গতকাল (বৃহস্পতিবার, ১৯ নভেম্বর) সন্ধ্যায় নগরীর কলেজ রোডের বৈদ্যপাড়া এলাকার আলহাজ নাসির উদ্দিন সড়কের ‘তহুরা মঞ্জিল’ এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার দিকে ৪০ থেকে ৫০ জন বিক্ষুব্ধ নেতা-কর্মী ওই সড়কে এসে জিয়াউল আহসানের পৈত্রিক বাসভবনে যান। তারা তিনতলা ভবনটির জানালার কাঁচ ভাঙচুর করেন। এসময় নিচতলার একটি কক্ষে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান।
জিয়াউল আহসানের ছোট ভাই বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব ওই বাসভবনে থাকতেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনিও পলাতক।
একই ভবনের অন্য অংশে থাকতেন জিয়াউল আহসানের বড় ভাই ও ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মু. জিয়াউল হক। তিনিও বর্তমানে বরিশালে থাকেন না। জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন।





