
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির ভর্তি মেধাতালিকা প্রকাশ আজ, ফল দেখবেন যেভাবে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমের প্রথম মেধাতালিকা আজ (সোমবার , ৯ নভেম্বর ২০২৬) আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হচ্ছে (National University degree pass admission merit list 2025-2026)। বিকেল ৪টায় ফল প্রকাশের পর থেকেই শিক্ষার্থীরা বিভিন্ন মাধ্যমে নিজেদের ফল জানতে পারবেন (NU degree pass admission result 2026)। একই সঙ্গে সফল প্রার্থীদের জন্য শুরু হচ্ছে অনলাইনভিত্তিক চূড়ান্ত ভর্তি ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া (NU degree pass final admission process)। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রকাশিত জরুরি বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে (NU degree pass final admission process-National University degree pass admission merit list 2025-2026)।

শিক্ষার্থীদের বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্রেইন সিস্টেম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পেশাগত ও কারিগরি দক্ষতা বাড়ানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে প্রশিক্ষণের সুযোগ তৈরি করতে ব্রেইন সিস্টেম লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ৯ম থেকে ১৮তম গ্রেডের ২৩টি ক্যাটাগরিতে মোট ৩৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ১৫ অক্টোবর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মানিকগঞ্জের শিক্ষার্থী
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পরীক্ষায় সারা দেশের মধ্যে সেরা ফলাফল অর্জন করে ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ পেয়েছেন মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের গণিত বিভাগের সাবেক শিক্ষার্থী আনিছা আক্তার লাবনী। তিনি সিজিপিএ-৪ এর মধ্যে ৩ দশমিক ৯৭ পেয়ে তিনি এ সম্মাননার জন্য নির্বাচিত হন।

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের (National University - NU) অধীনে অনুষ্ঠিতব্য ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৭ জুলাই ২০২৬ তারিখ থেকে এবারের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে (NU Honours 1st Year Exam Routine Published: Exam Starts July 27)।

অনার্সে ভর্তির দ্বিতীয় মেধাতালিকা ও মাইগ্রেশন ফল প্রকাশের সময় জানালো জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের (National University) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) বা অনার্স ভর্তি কার্যক্রমের দ্বিতীয় মেধাতালিকা (Honours 2nd Merit List) আগামীকাল (বৃহস্পতিবার, ২১ মে) বিকেল চারটায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে (NU Honours 2nd Merit List Result Published)। একই সঙ্গে প্রথম মেধাতালিকায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিষয় পরিবর্তনের ফল বা মাইগ্রেশনের ফলও (Honours 1st Migration Result) প্রকাশ করা হবে।

আবার কলেজ র্যাংকিং প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয় আবারও কলেজ র্যাংকিং প্রকাশের উদ্যোগ নিয়েছে। নির্ধারিত প্রধান কর্মদক্ষতা সূচকের (কেপিআই) ভিত্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি ও বেসরকারি অনার্স কলেজগুলোর পারফরম্যান্স মূল্যায়নের মাধ্যমে জাতীয় ও বিভাগীয় পর্যায়ে সেরা কলেজ নির্বাচন করা হবে।

ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক অফিস উদ্বোধন
ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৭ মে) সকালে শহরের নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ অনুষ্ঠিত হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৮০ শতাংশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের (National University) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। আজ (রোববার, ৩ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (Vice-Chancellor) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ এই ফল প্রকাশ করেন। এবারের ভর্তি পরীক্ষায় গড়ে পাশের হার (Pass rate) ৮০.৩৬ শতাংশ।

আগামী বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট নেমে আসবে ১০ শতাংশে: উপাচার্য
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট ৭ মাস কমিয়ে আনা হয়েছে, আগামী এক বছরের মধ্যে সেশনজট ১০ শতাংশে নামিয়ে আনা হবে। আজ (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) ময়মনসিংহের টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ এসব কথা বলেন।

‘জাতীয় বিশ্ববিদ্যালয় মানসম্মত করতে নেয়া হচ্ছে বহুমুখী উদ্যোগ’
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট শূণ্যর কোটায় নামিয়ে এনে একটি গৌরবময়, আধুনিক ও মানসম্মত বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে বহুমুখী উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল: পরীক্ষার্থীদের জন্য কড়া নির্দেশনা জারি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের (National University - NU) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। আগামী (শুক্রবার, ) সারাদেশে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রগুলোতে শিক্ষার্থীরা এই ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করবেন। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে কেন্দ্রগুলোর জন্য কঠোর নীতিমালা ও বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে।