‘জাতীয় বিশ্ববিদ্যালয় মানসম্মত করতে নেয়া হচ্ছে বহুমুখী উদ্যোগ’

উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ
শিক্ষা
0

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট শূণ্যর কোটায় নামিয়ে এনে একটি গৌরবময়, আধুনিক ও মানসম্মত বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে বহুমুখী উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

আজ (শুক্রবার, ২৪ এপ্রিল) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে এই ভর্তি পরীক্ষা। এতে অংশ নেবে ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন শিক্ষার্থী।

আরও পড়ুুুন:

উপাচার্য বলেন, ‘এসব শিক্ষার্থীর ভবিষ্যৎ আরও উজ্জ্বল করতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে যুগোপযোগী ও মানসম্মত প্রতিষ্ঠানে রূপ দিতে নানা সংস্কার কার্যক্রম হাতে নেয়া হয়েছে। দীর্ঘদিনের সেশনজট নিরসনের কাজ এখন শেষ পর্যায়ে এবং আগামী ডিসেম্বরের মধ্যেই এর ইতিবাচক ফল পাওয়া যাবে।’

তিনি আরও জানান, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসরুমমুখী করতে নেয়া হচ্ছে কার্যকর পদক্ষেপ। একইসঙ্গে শিক্ষক সংকট সমাধানেও চলছে কাজ।

এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সারা দেশের প্রায় আড়াই হাজার কলেজের গভর্নিং বডি পুনর্গঠন, ইংরেজি ও আইসিটি বিষয় বাধ্যতামূলক করা এবং শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে আরও নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান তিনি।

এফএস