
মার্কিন বাহিনীর জব্দ করা জাহাজ চীনের ‘উপহার’ নয়: বেইজিং
মার্কিন বাহিনীর জব্দ করা একটি ইরানি পতাকাবাহী জাহাজকে ‘চীনের উপহার’ বলে মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে চীন। বেইজিং বলছে, এই অভিযোগ সম্পূর্ণ তথ্যভিত্তিকহীন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নাকচ ট্রাম্পের
ইরানের সঙ্গে চলমান সংঘাত তিন মাসে পড়লেও দেশটির বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো পরিকল্পনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি পারমাণবিক হামলা সংক্রান্ত প্রশ্নকে ‘বোকামি’ বলে অভিহিত করেন। দ্য ওয়াশিংটন নিউজ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ভারত মহাসাগরে ইরানি তেলবাহী জাহাজ জব্দ করলো মার্কিন বাহিনী
ভারত মহাসাগরে ইরানকে রসদ সরবরাহকারী একটি জাহাজ জব্দ করেছে মার্কিন সামরিক বাহিনী। তিন দিনের ব্যবধানে এই নিয়ে দ্বিতীয়বার এমন পদক্ষেপ নিলো যুক্তরাষ্ট্র। আজ (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এ তথ্য নিশ্চিত করেছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজে জাহাজ জব্দ ও হামলার পর আবারও বাড়লো তেলের দাম
হরমুজ প্রণালিতে ইরানি বাহিনী কর্তৃক তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা ও জব্দের খবরের পর বিশ্ববাজারে তেলের দাম আবারও বেড়েছে। আজ (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হওয়ার এ তথ্য পাওয়া গেছে বিবিসির প্রতিবেদনে।

বাণিজ্যিক জাহাজ জব্দ: জাতিসংঘ নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ চায় ইরান
ইরানের একটি বাণিজ্যিক জাহাজ জব্দ ও ক্রুসহ তাদের পরিবারকে মার্কিন হেফাজতে নেয়ার ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ চেয়েছে দেশটিতে নিযুক্ত ইরানের স্থায়ী মিশন। চলতি সপ্তাহের শুরুতে ‘তোসকা’ নামের ওই ইরানি জাহাজটি জব্দ করে যুক্তরাষ্ট্র। মার্কিন এনবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।