শিক্ষাগত যোগ্যতার বিতর্কে পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান
শিক্ষাগত যোগ্যতার সনদ নিয়ে বিতর্কের মুখে পদত্যাগ করেছেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান রাকাবুমিং রাকা। বৃহস্পতিবার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো ও দেশটির পার্লামেন্টের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি। জাকার্তার প্রেসিডেন্সিয়াল প্যালেসে এক যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট প্রাবোও ‘ভারাক্রান্ত মনে’ এই পদত্যাগপত্র গ্রহণের কথা জানান। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।