নির্বাচন ও গঠনতন্ত্র জটিলতায় আটকে আছে জেলা ক্রিকেট লিগ
জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন না হওয়া এবং গঠনতন্ত্রের জটিলতায় আটকে আছে জেলা ক্রিকেট লিগ আয়োজনের পরিকল্পনা। বিসিবির সদিচ্ছা থাকলেও এখনই তাই মাঠে গড়াচ্ছে না জেলা ক্রিকেট। সেই সঙ্গে আলোচনার টেবিলে আটকে আছে কোচ-আম্পায়ারদের পারিশ্রমিকের সিদ্ধান্তও।