সশস্ত্র বাহিনীর নতুন বেতন কাঠামো প্রকাশ
সশস্ত্র বাহিনীর নতুন বেতন কাঠামোতে নিয়মিত সৈনিকদের প্রারম্ভিক মূল বেতন ৯ হাজার টাকা থেকে ১৩৭ দশমিক ৭৮ শতাংশ বাড়িয়ে ২১ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে জেনারেল পদমর্যাদার সার্ভিস চিফের মূল বেতন দ্বিগুণ বাড়িয়ে ৮৬ হাজার টাকা থেকে ১ লাখ ৭২ হাজার টাকা করা হয়েছে।