ঝিনাইদহ
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুরে ড্রেন নির্মাণের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রী রাম (২৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ১৩ জুলাই) দুপুর ১২টার দিকে মহেশপুর পৌর শহরের গ্রিনল্যাব ডায়াগনস্টিক সেন্টারের পাশে এই দুর্ঘটনা ঘটে।

ঝিনাইদহে বিজিবির উদ্যোগে  ১০০ পরিবারে ত্রাণ বিতরণ

ঝিনাইদহে বিজিবির উদ্যোগে ১০০ পরিবারে ত্রাণ বিতরণ

​ঝিনাইদহের মহেশপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর পক্ষ থেকে সীমান্ত এলাকার ১০০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ (সোমবার, ১৩ জুলাই) সকালে উপজেলার সীমান্তবর্তী খোশালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৫৮ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে এসব সামগ্রী তুলে দেয়া হয়।

ঝিনাইদহে জমজমাট ড্রাগন ফলের বাজার

ঝিনাইদহে জমজমাট ড্রাগন ফলের বাজার

ঝিনাইদহ জেলার মহেশপুরের গৌরীনাথপুর বাজারে এখন চলছে ড্রাগন ফলের জমজমাট বেচাকেনা। ‘ড্রাগনের রাজধানী’ হিসেবে খ্যাত এ বাজারে প্রতিদিন প্রায় ১০০টি আড়তে কেনা-বেচা হচ্ছে কয়েক কোটি টাকার ফল। স্থানীয় চাহিদা মিটিয়ে এ ড্রাগন চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। নিজ জেলায় বড়ো বাজার আর ন্যায্য মূল্য পাওয়ায় খুশি চাষিরা। তবে ফলটির নিরাপদ উৎপাদন নিয়ে রয়েছে নানা আলোচনা-সমালোচনা।

ঝিনাইদহে বিজিবির অভিযানে অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার

ঝিনাইদহে বিজিবির অভিযানে অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দু’টি বিদেশি পিস্তল, ম্যাগজিন, গুলি ও ফেনসিডিলজাতীয় এসকাফ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বাজারে কমতে শুরু করেছে সবজির দাম

বাজারে কমতে শুরু করেছে সবজির দাম

সরবরাহ স্বাভাবিক থাকায় ময়মনসিংহ ও ঝিনাইদহে কমতে শুরু করেছে সবজির দাম। এতে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। অন্যদিকে নেত্রকোণায় টানা বৃষ্টির ফলে সরবরাহ ঘাটতিতে ঊর্ধ্বমুখী প্রায় সব ধরনের সবজির দাম।

ড্রাগন বাগান কেটে দিলো দুর্বৃত্তরা; ক্ষোভে ক্ষেতেই স্ট্রোক করলেন কৃষক

ড্রাগন বাগান কেটে দিলো দুর্বৃত্তরা; ক্ষোভে ক্ষেতেই স্ট্রোক করলেন কৃষক

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পূর্বশত্রুতার জেরে এক কৃষকের প্রায় দেড় বিঘা জমির ফলন্ত ড্রাগন বাগান কেটে ধ্বংস করে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল (মঙ্গলবার, ২৩ জুন) দিবাগত রাতে উপজেলার আজমপুর ইউনিয়নের বেলতলা মাঠে এই ঘটনা ঘটে। তিল তিল করে গড়ে তোলা স্বপ্নের বাগান চোখের সামনে এভাবে ধ্বংস হতে দেখে তীব্র মানসিক আঘাতে মাঠেই স্ট্রোক করে লুটিয়ে পড়েছেন ভুক্তভোগী কৃষক শাহজালাল (ছাকা)।

এখন টিভিতে নিউজ হতেই সুরবদল: থানাতে ফের বিয়ে, জমজ কন্যাসন্তানসহ স্ত্রীকে ঘরে তুললেন স্বামী

এখন টিভিতে নিউজ হতেই সুরবদল: থানাতে ফের বিয়ে, জমজ কন্যাসন্তানসহ স্ত্রীকে ঘরে তুললেন স্বামী

এখন টেলিভিশনে সংবাদ প্রকাশের পর অবশেষে অবসান হলো ঝিনাইদহের মহেশপুরের রিনা খাতুনের চরম অনিশ্চয়তার। জমজ কন্যাসন্তান জন্ম দেয়ায় যে স্ত্রীকে তালাক ও সন্তান বিক্রির হুমকি দেয়া হয়েছিল, সেই স্ত্রী ও দুই কন্যাসন্তানকে ঘরে তুলে নিয়েছেন স্বামী রাকিবুল ইসলাম।

বেড়েছে সরবরাহ, নেই ক্রেতা—দরপতনে ক্ষতির মুখে ঝিনাইদহের আমচাষিরা

বেড়েছে সরবরাহ, নেই ক্রেতা—দরপতনে ক্ষতির মুখে ঝিনাইদহের আমচাষিরা

বড় ধরনের দরপতন ঝিনাইদহের কোটচাঁদপুরের আম বাজারে। প্রচণ্ড গরমে দ্রুত আম পেকে যাওয়ায় হাটে সরবরাহ বেড়েছে কয়েকগুণ, তবে সেই তুলনায় কাঙ্ক্ষিত ক্রেতার অভাব। উৎপাদন ও পরিবহন খরচ তোলা নিয়েই শঙ্কায় স্থানীয় বাগান মালিক ও চাষিরা।

ঝিনাইদহে শিশু হত্যা মামলায় আসামি তাহেরের ফাঁসির রায়

ঝিনাইদহে শিশু হত্যা মামলায় আসামি তাহেরের ফাঁসির রায়

ঝিনাইদহের কালীগঞ্জে ৫ বছরের শিশু তাবাসসুম ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান অভিযুক্ত আবু তাহেরের ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন আদালত। মাত্র ৪ মাসে শেষ হলো বিচার কার্যক্রম। আজ (সোমবার, ২২ জুন) বেলা ১১টা ৫০ মিনিটে ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সালেহুজ্জামান আদালতে এ রায় ঘোষণা করেন।

এখন টেলিভিশনে সংবাদ প্রকাশের পর জমজ শিশুদের পাশে প্রশাসন

এখন টেলিভিশনে সংবাদ প্রকাশের পর জমজ শিশুদের পাশে প্রশাসন

ঝিনাইদহের মহেশপুরে জমজ কন্যাসন্তান জন্ম দেয়ায় স্ত্রীকে তালাক ও সন্তান বিক্রির হুমকির ঘটনায় এখন টেলিভিশনে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে উপজেলা প্রশাসন। মা রিনা খাতুন ও তাঁর দেড় মাস বয়সী দুই জমজ কন্যা শিশুর পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেন।

বাধ্যতামূলক অবসরে সেই গোলাম সাকলায়েন

বাধ্যতামূলক অবসরে সেই গোলাম সাকলায়েন

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এবং বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

রামিসা হত্যাকাণ্ডে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

রামিসা হত্যাকাণ্ডে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচারকার্যে আদালতের কাছে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।