মহেশপুর সীমান্তে ৩ ভারতীয় নাগরিকসহ আটক ৯

ঝিনাইদহ
ভারতীয় নাগরিকসহ আটক হওয়া ৯ জন
এখন জনপদে
অপরাধ
0

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে তিন ভারতীয় নাগরিকসহ ৯ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ভারতীয় নাগরিকদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। আটক অন্য ছয়জন বাংলাদেশি নাগরিক।

আজ (বৃহস্পতিবার, ২৯ অক্টোবর) ভোরে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীন শ্রীনাথপুর বিওপির একটি টহল দলের নিয়মিত টহল চলাকালে ওই ৯ জনকে আটক করা হয়।

আটক তিন ভারতীয় নাগরিকরা পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বাসিন্দা। তারা বাংলাদেশে আত্মীয়ের বাড়িতে বেড়ানো শেষে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে ফেরার চেষ্টা করছিলেন।

এছাড়া আটক বাংলাদেশিরা গোপালগঞ্জ, বরিশালের আগৈলঝাড়া, পিরোজপুরের নেছারাবাদ ও ঝিনাইদহের মহেশপুর থানার বাসিন্দা।

আরও পড়ুন:

মহেশপুর থানা পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনাথপুর বিওপির বিজিবির একটি টহল দল সীমান্তের মেইন পিলার ৬১-আর টহল অভিযান চালায়। এসময় সীমান্ত ওই নয়জনকে আটক করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়ন ও মহেশপুর থানা পুলিশ এসব তথ্য নিশ্চিত করেছে। মামলা দায়ের শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

এসএস