টাইফুন-চাম্পি
তাইওয়ানে টাইফুন চাম্পির আঘাত; নিহত ১, আহত পাঁচ শতাধিক

তাইওয়ানে টাইফুন চাম্পির আঘাত; নিহত ১, আহত পাঁচ শতাধিক

শক্তিশালী টাইফুন চাম্পির আঘাতে তাইওয়ানে একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন পাঁচ শতাধিক মানুষ। ঝড়ের প্রভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কায় বাসিন্দাদের ঘরের ভেতরে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

শক্তিশালী টাইফুন চাম্পির প্রভাবে তাইওয়ানে সতর্কতা; বাতিল শত শত ফ্লাইট

শক্তিশালী টাইফুন চাম্পির প্রভাবে তাইওয়ানে সতর্কতা; বাতিল শত শত ফ্লাইট

পূর্ব এশিয়ায় ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন চাম্পি। এর প্রভাবে শুক্রবার তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূলজুড়ে বিমান চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে এবং বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তাইওয়ানের স্কুল, সরকারি-বেসরকারি দপ্তর ও পুঁজিবাজারের লেনদেন বন্ধ রাখা হয়েছে। ঝড়ের কবলে পড়ে সাগরের ঢেউয়ে ভেসে গিয়ে ইতিমধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ১৭১ জন। এছাড়া ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে প্রায় এক হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।