টাঙ্গাইল
টাঙ্গাইলে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

টাঙ্গাইলে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

টাঙ্গাইলে কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার, ২১ মার্চ) সকাল ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইলে ঈদগাঁ মাঠের নাম পরিবর্তন ঘিরে ১৪৪ ধারা জারি

টাঙ্গাইলে ঈদগাঁ মাঠের নাম পরিবর্তন ঘিরে ১৪৪ ধারা জারি

টাঙ্গাইলের কালিহাতীর সহদেবপুর ইউনিয়নের দিমুখা কেন্দ্রীয় ঈদগাঁ মাঠকে ঘিরে দুই গ্রামসহ আশপাশের পাঁচ গ্রামের মানুষের মধ্যে উত্তেজনা বিরাজ করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। আজ (শুক্রবার, ২০ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম লিখিতভাবে এ অফিস আদেশ দেন।

ইরানের হামলায় সৌদিতে নিহত বাংলাদেশির মরদেহ দেশে এসেছে

ইরানের হামলায় সৌদিতে নিহত বাংলাদেশির মরদেহ দেশে এসেছে

সৌদি আরবের রাজধানী রিয়াদের পার্শ্ববর্তী আল-খারজে গত ৮ মার্চ ইরানের মিসাইল হামলায় দুই বাংলাদেশি নিহত হন। তাদের মধ্যে মো. মোশাররফ হোসেনের মরদেহ দেশে এসেছে। আজ (শুক্রবার, ২০ মার্চ) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছে।

ঈদযাত্রার ৪ দিনে যমুনা সেতুতে প্রায় ১৩ কোটি টাকা টোল আদায়

ঈদযাত্রার ৪ দিনে যমুনা সেতুতে প্রায় ১৩ কোটি টাকা টোল আদায়

গত দুই দিন ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপে কখনও ধীর গতি আবার কখনো থেমে যানজটের ভোগান্তির ঈদের আগের দিন স্বস্তিতে বাড়ি ফিরছে উত্তরাঞ্চলের মানুষ। এদিকে ঈদযাত্রার চার দিনে যমুনা সেতুতে এক লাখ ৭৯ হাজার ৭৯৫ যানবাহন পারাপার হয়েছে। ৯৬ ঘণ্টায় এসব যানবাহন থেকে ১২ কোটি ৯৪ লাখ ১৩ হাজার ১০০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ।

ঈদের আগের দিনও বাড়ি ফিরছে উত্তরাঞ্চলের মানুষ, বাস সংকট

ঈদের আগের দিনও বাড়ি ফিরছে উত্তরাঞ্চলের মানুষ, বাস সংকট

ঈদের আগের দিনও ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক হয়ে বাড়ি ফিরছে উত্তরাঞ্চলের মানুষ। তবে স্বাভাবিকের চেয়ে কম পরিবহন চলাচল করায় বাসের সংকট দেখা দিয়েছে। এক থেকে দেড় ঘণ্টা দাঁড়িয়ে থেকেও বাস পাচ্ছে না ঘর মুখো মানুষ। অনেকেই ঝুঁকি নিয়ে খোলা ট্রাক পিকআপে বাড়ি যাচ্ছে।

টাঙ্গাইলে নিখোঁজের ৪ দিন পর ইটভাটায় মিললো যুবদল নেতার মরদেহ

টাঙ্গাইলে নিখোঁজের ৪ দিন পর ইটভাটায় মিললো যুবদল নেতার মরদেহ

টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের চারদিন পর ইউসুফ খান (৩২) নামের এক যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (মঙ্গলবার, ১৭ মার্চ) রাতে উপজেলার আজগানা ইউনিয়নের ঘাগরাই গ্রামে আলমাসের ইটভাটার মাটির স্তূপের নিচ থেকে তার উদ্ধার করা হয়।

টাঙ্গাইলে বাস-অটোরিক্সা সংঘর্ষে নিহত ৩

টাঙ্গাইলে বাস-অটোরিক্সা সংঘর্ষে নিহত ৩

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস-সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ১৭ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নল্যা বাসস্ট্যান্ডের নলহরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৬৫৮ টি যানবাহন পারাপার

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৬৫৮ টি যানবাহন পারাপার

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে পুরোদমে শুরু হয়েছে ঈদযাত্রা। এতে যানবাহনের চাপ বেড়েছে প্রায় দ্বিগুণ। যানবাহনের চাপ বাড়লেও যানজট নেই।

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু করেছে সরকার: টুকু

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু করেছে সরকার: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার এর মধ্যেই কাজ শুরু করেছে। মানুষের ভোটের কালি মোছার আগেই সরকারের ঘোষিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। আজ (সোমবার, ১৬ মার্চ) দুপুরে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার গোলাবাড়ি এলাকায় রাজখাল খনন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে টাঙ্গাইলে বিএনপির সমাবেশে লজিস্টিক সাপোর্ট দিতে গিয়ে দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া মো. জনির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

টাঙ্গাইলে নিখোঁজের দুই সপ্তাহেও সন্ধান মিলেনি প্রবাসী নাহিমের

টাঙ্গাইলে নিখোঁজের দুই সপ্তাহেও সন্ধান মিলেনি প্রবাসী নাহিমের

টাঙ্গাইলের বাসাইলে নিখোঁজের দুই সপ্তাহেও প্রবাসী নাহিম মিয়া (২৫) নামের এক যুবকের সন্ধান মিলেনি। এ ঘটনায় গত ১ মার্চ বাসাইল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

টাঙ্গাইলে অতিরিক্ত দামে জ্বালানি ও কসমেটিকস বিক্রির অভিযোগে জরিমানা

টাঙ্গাইলে অতিরিক্ত দামে জ্বালানি ও কসমেটিকস বিক্রির অভিযোগে জরিমানা

টাঙ্গাইল শহরে অতিরিক্ত দামে ডিজেল ও পেট্রোল বিক্রির অভিযোগে রমজান আলী এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা ও কসমেটিকস বিক্রির অভিযোগে ব্লোমিং বিউটি বাই মুন ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার (১২ মার্চ) শহরের থানা পাড়া ও রেজিস্ট্রিপাড়া এলাকায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা করা হয়।