ইসলামের নামে একটি মহল আমাদের ব্যবহার করতে চেয়েছিল: রেজাউল করিম

টাঙ্গাইল
রেজাউল করিম
এখন জনপদে
রাজনীতি
1

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, একটি মহল ইসলামের নামে আমাদের ব্যবহার করতে চেয়েছিল, দলবদ্ধভাবে বের হয়েছি ইসলামের কল্যাণে। কিন্তু জনগণ এখন সচেতন, তারা সত্য ও নীতির রাজনীতিকে সমর্থন দেবে।

আজ (মঙ্গলবার, ২৭ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইলের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম বলেন, ‘ইসলামী আন্দোলন ক্ষমতার রাজনীতি নয়, বরং আদর্শ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের রাজনীতি করে যাচ্ছে। ইসলামী আন্দোলন দেশের মানুষের অধিকার ও ইসলামী মূল্যবোধ রক্ষায় আপসহীনভাবে কাজ করে যাচ্ছে।’

আরও পড়ুন:

পথসভায় বক্তারা একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান এবং ইসলামী আন্দোলনের নীতি ও আদর্শ তুলে ধরে ভোটারদের প্রতি সমর্থন কামনা করেন।

টাঙ্গাইল-৫ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার জাকির হোসেন সবুজের সভাপতিত্বে অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এসএস