ডুয়েল-কারেন্সি
বিএমইটি কার্ডের বদলে আসছে প্রবাসী কার্ড; মিলবে রেমিট্যান্স ও ডিজিটাল সেবা

বিএমইটি কার্ডের বদলে আসছে প্রবাসী কার্ড; মিলবে রেমিট্যান্স ও ডিজিটাল সেবা

বৈধপথে বিদেশযাত্রায় বিএমইটি কার্ড থাকলেও এবার রেমিট্যান্স বাড়াতে প্রবাসী কার্ড চালু করতে যাচ্ছে সরকার। এ কার্ডে যুক্ত করা হবে ডিজিটাল পরিচয়পত্রও। থাকবে রেমিট্যান্স লেনদেন, স্বাস্থ্যসেবা, ব্যাংক পেমেন্ট গেটওয়েসহ ডুয়েল কারেন্সি সুবিধা। তবে অভিবাসন সংশ্লিষ্টদের অভিযোগ, বিএমইটি কার্ডের সেবাও পুরোপুরি পাননি প্রবাসীরা, উল্টো বৈধ-অবৈধ প্রবাসীদের মধ্যে বৈষম্য তৈরি করেছিলো এ কার্ড। তাই প্রবাসী কার্ডের উপযোগিতা নিয়ে কিছুটা ভাবনা থেকেই যাচ্ছে।