
কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে অংশ নিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট একটি সংসদীয় প্রতিনিধিদল দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অনুষ্ঠেয় ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে (সিপিসি) অংশগ্রহণের উদ্দেশ্যে আজ (শুক্রবার, ১১ সেপ্টেম্বর) রাতে ঢাকা ত্যাগ করবেন।

কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাবেন ডেপুটি স্পিকার
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট একটি সংসদীয় প্রতিনিধিদল দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে অনুষ্ঠিত হতে যাওয়া ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে (সিপিসি) অংশ নিতে আজ (শুক্রবার, ১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঢাকা ত্যাগ করবেন।

ধর্মমন্ত্রী ও এলজিআরডি প্রতিমন্ত্রীকে আস্তে কথা বলার পরামর্শ ডেপুটি স্পিকারের
জাতীয় সংসদকক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে আস্তে আস্তে কথা বলার পরামর্শ দিয়েছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

জুলাই আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ থাকায় উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হয়েছে: আইসিটিমন্ত্রী
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ২০২৪ সালের ১৮ থেকে ২৩ জুলাই ও ৫ আগস্ট সকাল থেকে বিকেল পর্যন্ত ইন্টারনেট সেবা বন্ধ থাকায় অনলাইনভিত্তিক বা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ব্যবসা পরিচালনাকারীদের বিপুল উদ্যোক্তা ও নারী কর্মী সরাসরি ক্ষতিগ্রস্ত হন।

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা: সংসদে অর্থমন্ত্রী
বর্তমানে দেশে মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে ঋণের এ বোঝা কমাতে সরকার রাজস্ব আয় বৃদ্ধি, সুশৃঙ্খল তহবিল ব্যবস্থাপনা এবং অপব্যয় কমানোর নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে বলে জানান তিনি।

কংস নদের ওপর ব্রিজে খুলবে পর্যটন-অর্থনীতির নতুন দুয়ার!
নেত্রকোণার কংস নদের ওপর একটি ব্রিজ নির্মাণ হলেই চলাচলে দূরত্ব কমবে অন্তত ২৫ কিলোমিটার। ব্রিজটি নির্মাণ হলে সদরের সঙ্গে দুর্গাপুরের যাতায়াত যেমন সহজ হবে, তেমনি পর্যটন এবং অর্থনীতিতেও আসবে নতুন সম্ভাবনা। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে চলাচলের এই দুর্ভোগ দ্রুত নিরসন করা হোক। আর ডেপুটি স্পিকার বলছেন, নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুতই শুরু হবে ব্রিজের নির্মাণকাজ।

স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। আজ (বুধবার, ২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

একটা গাছ হত্যা করলে, আরও ১০টি জন্ম নেবে: ডেপুটি স্পিকার
নেত্রকোণার কলমাকান্দায় বাঁধের পাশে রোপণ করা চারা নষ্টকারীদের গাছ হত্যাকারী আখ্যা দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি বলেছেন, একটা গাছ হত্যা করলে, আরও ১০টি গাছ জন্ম নেবে।

দুর্নীতিমুক্ত না হলে স্বাধীনতার প্রকৃত সুফল মিলবে না: ডেপুটি স্পিকার
জীবনে দুর্নীতিমুক্ত না হলে স্বাধীনতার প্রকৃত সুফল মিলবে না বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আজ (রোববার, ২৩ আগস্ট) নেত্রকোনার দুর্গাপুরের বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল অ্যাকাডেমিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিগত সময়ে সাংবাদিকতার নামে ‘উগ্র দালালি’ দেখেছি: ডেপুটি স্পিকার
বিগত দিনে সাংবাদিকতার নামে ‘উগ্র দালালি’ দেখেছে এ দেশের মানুষ— এমনটি উল্লেখ করে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, অনেক সাংবাদিককেই প্রলুব্ধ করা হয়েছে। অনেক কিছু করার জন্য তাদের ইন্সটিগেটও করা হয়েছে।

এসডিজি ও আইসিপিডির অঙ্গীকার বাস্তবায়নে সংসদ সদস্যদের কার্যকর ভূমিকা পালনের আহ্বান ডেপুটি স্পিকারের
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এবং আন্তর্জাতিক জনসংখ্যা ও উন্নয়ন সম্মেলনের (আইসিপিডি) অঙ্গীকার বাস্তবায়নে জাতীয় সংসদের সদস্যদের আরও কার্যকর ও জনসম্পৃক্ত ভূমিকা পালন করতে হবে। এ লক্ষ্যে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা নিজ নিজ নির্বাচনি এলাকায় কাজে লাগিয়ে জনগণকে সম্পৃক্ত করতে হবে বলেও জানান তিনি।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে ডেপুটি স্পিকারের শোক
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।