আজ (বুধবার, ২২ জুলাই) দুপুরে নেত্রকোণার দুর্গাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচার অ্যাকাডেমিতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজনে দুর্গাপুর উপজেলার সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই ব্যবহারবিষয়ক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ডেপুটি স্পিকার বলেন, ‘আমরা এ দেশে একটা নতুন সমীকরণ দিয়ে দেশের সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে চাই। আমাদের অনেক সাংবাদিক যখন সত্য রিপোর্ট করে, তাদের ওপর হামলা-মামলা হয়।’
‘দেখা গেছে যে বালু চুরি, কয়লা চুরি দোকানে গিয়ে বাকি খেয়ে বাকি দেয় না। এটা রাজনৈতিক নেতা বা রাজনৈতিক নেতাদের প্রশ্রয়ে এগুলো হয়। তারা (সাংবাদিকরা) যখন এ রিপোর্টগুলা করে তখন তাদের ওপরে হামলা হয়। আনফরচুনেটলি সেই হামলারও আসামি যারা থাকে মামলা দিলেও তাদের গ্রেপ্তার করা হয় না।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘পুরনো ছাঁচে পুরনো ধাঁচে আমরা আবার এ বাংলাদেশকে পেতে চাই না।’
আজকের দিনে (২২ জুলাই) পাঁচটা মিডিয়া টেলিভিশন চ্যানেল বন্ধ করা হয়েছিলো এমনটি উল্লেখ করে তিনি বলেন, ‘২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনে পাঁচটা মিডিয়া বন্ধ হয়ে গেছিলো। এনটিভি, বাংলা ভিশন, দেশসহ কয়েকটি মিডিয়া।’
যে জামানা গেছে আমরা সেই জামানায় আবার ফেরত যেতে চাই না মন্তব্য করে তিনি বলেন, ‘এ জুলাই মাসে আমার শত মায়ের বুক খালি হয়েছে। আমাদের অত্যন্ত একটা অবহেলিত জায়গা দুর্গাপুর, চারজন শহিদ আছে এ দুর্গাপুরে। কলমাকান্দায় চারজন শহিদ আছে। আহত অনেক মানুষ আছে। তো আমরা যদি তাদের সেই রক্তস্নাত বাংলাদেশে দাঁড়িয়ে আবারও যদি সেই পুরনো ধাঁচে চলি তাহলে কেন আমার ভাই, আপনার সন্তান রক্ত দিয়ে এই বাংলাদেশকে ফ্যাসিজম মুক্ত করেছে?’
প্রশিক্ষণ কর্মশালায় পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার তরিকুল ইসলাম, দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত।





