
দায়িত্ব হস্তান্তর না হওয়া পর্যন্ত পদে থাকছেন ঢাবি ভিসি: শিক্ষা প্রতিমন্ত্রী
পদত্যাগপত্র জমা দিলেও দায়িত্ব হস্তান্তর না হওয়া পর্যন্ত পদে বহাল থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, মন্ত্রণালয়ের দাপ্তরিক সিদ্ধান্ত অনুযায়ী নির্দিষ্ট একটি তারিখ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। আজ (সোমবার, ২ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

নির্বাচনের পরেই সরে যাবেন ঢাবি ভিসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজনৈতিক সরকার দায়িত্ব নিলেই পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। আজ (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

সাম্য হত্যার সুষ্ঠু বিচারে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ঢাবি ভিসির
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় রাজনৈতিক দল-মতের ঊর্ধ্বে থেকে সুষ্ঠু বিচারের লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.নিয়াজ আহমেদ খান। আজ (রোববার, ১৮ মে) সাম্য হত্যার বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের এক সভায় তিনি এ আহ্বান জানান।

‘কোনো কোনো মহল থেকে সাম্য হত্যার বিচারে দ্রুত পদক্ষেপ চেয়েও সহযোগিতা পাইনি’
কোনো কোনো মহল থেকে সাম্য হত্যার বিচারে দ্রুত পদক্ষেপ চেয়েও আমরা সহযোগিতা পাইনি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান। তিনি বলেছেন, রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে গিয়ে ন্যায় বিচারের স্বার্থে সবাইকে একত্রিত হতে হবে।