
দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ (বুধবার, ২৭ মে) বরিশালের আগৈলঝাড়া উপজেলা অডিটোরিয়ামে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

সাইবার সিকিউরিটি নিশ্চিত করতে ইন্টেলিজেন্স যোগ্যতা সম্পন্ন জেনারেশন তৈরি করতে হবে: তথ্যমন্ত্রী
সময় নষ্ট না করে ব্যক্তি তথা রাষ্ট্রের সাইবার সিকিউরিটি নিশ্চিত করতে সাইবার ইন্টেলিজেন্স যোগ্যতা সম্পন্ন জেনারেশন তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

জাতীয় স্বার্থের ভিত্তিতে গঙ্গা চুক্তি নবায়ন করা হবে: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আগামী ডিসেম্বর মাসে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে তা নবায়নের জন্য উদ্যোগ নেওয়া হবে। আজ (শনিবার, ১৬ মে) বিকেলে মাওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘ভাসানী জনশক্তি পার্টি’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।

ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে মূলধারায় ফেরাতে কোটা অপরিহার্য: তথ্য ও সম্প্রচারমন্ত্রী
ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে মূলধারার সঙ্গে সম্পৃক্ত করতে সরকারি চাকরিতে কোটা থাকা প্রয়োজন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এ কোটা ব্যবস্থা মেধার ভিত্তিতে প্রতিযোগিতার সঙ্গে কোনো সংঘাত তৈরি করে না।

‘রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন’
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শুধু কবি, সাহিত্যিক বা ঔপন্যাসিকই ছিলেন না; তিনি ছিলেন গভীর সমাজমনস্ক ও দূরদর্শী চিন্তক, যিনি সমাজ, রাষ্ট্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র এবং মানবসভ্যতার ভবিষ্যৎ সংকট সম্পর্কে অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা ধারণ করতেন।

বর্তমানে গণমাধ্যমে স্বাধীন ও মুক্ত পরিবেশে কাজ করছে: তথ্যমন্ত্রী
বর্তমানে গণমাধ্যমে স্বাধীন ও মুক্ত পরিবেশে কাজ করছে বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ (বৃহস্পতিবার, ৭ মে) সকালে রাজধানীর কুড়িলে তিন দিনের ইন্টারন্যাশনাল কেবল টিভি, ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন এক্সপোর উদ্বোধন করে তিনি এ কথা বলেন। জানান, বিগত সরকারের মুক্ত গণমাধ্যম তৈরির প্রতিশ্রুতি ছিলো গালভরা বুলি। উদ্বোধনী অনুষ্ঠানে কোয়াব নেতারা, অসাধু কেবল ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

শিক্ষার্থীদের এক প্লাটফর্মে এনে দক্ষ সাংবাদিক হিসেবে গড়ে তুলতে হবে: তথ্যমন্ত্রী
মুক্ত গণমাধ্যমের মতোই সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রত্যাশা বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। দেশের সব বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের এক প্লাটফর্মে এনে দক্ষ সাংবাদিক হিসেবে গড়ে তোলার উদ্যোগের কথাও জানান তিনি।

তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। আজ (সোমবার, ১৩ এপ্রিল) সকালে সচিবালয়ে তথ্যমন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বইয়ের বিকল্প নেই: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, একটি রাষ্ট্র ও সমাজের উন্নয়নে অন্যতম প্রধান মাপকাঠি হলো জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলা। আর সেই জ্ঞান প্রবাহের সবচেয়ে শক্তিশালী মাধ্যম এখনো বই।

তুরস্ক সম্মেলন: শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্যমন্ত্রীর
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন পরিবর্তনশীল বৈশ্বিক ব্যবস্থায় স্থিতিশীলতা নিশ্চিত করতে বিশ্বাসযোগ্য যোগাযোগ, শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং স্বাধীন গণমাধ্যমের গুরুত্বারোপ করেছেন। আজ (শুক্রবার, ২৭ মার্চ) ইস্তাম্বুলে অনুষ্ঠিত আন্তর্জাতিক স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিট ২০২৬-এ তিনি এ কথা বলেন।

সংসদীয় ব্যবস্থা অনুযায়ী প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: তথ্যমন্ত্রী
সংসদীয় ব্যবস্থা অনুযায়ী প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি জানান, এ ব্যাপারে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগনের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করতে সাংবাদিকসহ সব অংশিজনদের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারন করে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতাকে নিশ্চিত করা হবে।