ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে মূলধারায় ফেরাতে কোটা অপরিহার্য: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
দেশে এখন
0

ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে মূলধারার সঙ্গে সম্পৃক্ত করতে সরকারি চাকরিতে কোটা থাকা প্রয়োজন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এ কোটা ব্যবস্থা মেধার ভিত্তিতে প্রতিযোগিতার সঙ্গে কোনো সংঘাত তৈরি করে না।

আজ (শুক্রবার, ১৫ মে) রাজধানীর বেইলি রোডের পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে পাহাড়ি জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বিজু, বৈসুক, সাংগ্রাই, বিষু ও চাংক্রান উপলক্ষে সিএইচটি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত উৎসবোত্তর অনুষ্ঠানে এ কথা বলেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘যারা ভৌগোলিক ও সংখ্যাগত কারণে পিছিয়ে, রাষ্ট্রের সব জায়গায় তাদের অংশগ্রহণ অনিবার্য করতে হবে। দেশের প্রতিটি ক্ষুদ্র জাতিসত্তা, ধর্মীয় ও ভাষাগত বৈচিত্র্যকে যারা বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়, তারা দেশদ্রোহী।’

এসময়, পার্বত্য চট্টগ্রামে বিষয়ক মন্ত্রী দিপেন দেওয়ান বলেন, ‘পর্যটন ব্যবস্থা উন্নয়নে কাজ করছে সরকার।’ পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠার জন্য সরকারের উদ্যোগে আলোচনা শুরু করা কথা বলেন তিনি।

অনুষ্ঠানে পার্বত্য অঞ্চলের উন্নয়নে বিভিন্ন দাবি তুলে ধরেন সংশ্লিষ্টরা। পরে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে শেষে হয় পুনর্মিলনী অনুষ্ঠান।

এএইচ