বিশ্ববিদ্যালয়ের পর স্কুল-কলেজেও তথ্যমেলা আয়োজনের উদ্যোগ তথ্য কমিশনের
তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনতা ও ব্যবহারিক জ্ঞান বাড়াতে নভেম্বরের শেষ সপ্তাহে পাঁচটি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তথ্যমেলা আয়োজনের পরিকল্পনা করেছে তথ্য কমিশন বাংলাদেশ বলে জানিয়েছেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড.নাহরিন ইসলাম খান। তিনি বলেন, ‘পর্যায়ক্রমে স্কুল-কলেজেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।’