আজ (বৃহস্পতিবার, ১২ নভেম্বর) সকালে আগারগাঁও তথ্য কমিশন সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এসময় তিনি জানান, সংসদ সদস্যসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত জনপ্রতিনিধিদের তথ্য অধিকার আইন বিষয়ে প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে।
একই সঙ্গে আগামী ১৬ তারিখ থেকে দীর্ঘদিনের অনিষ্পন্ন অভিযোগগুলোর শুনানি কার্যক্রম শুরু করবে কমিশন বলেও জানান তিনি।
প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড.নাহরিন ইসলাম খান বলেন, ‘গণমাধ্যমের জন্য তথ্য কমিশনের দরজা সবসময় খোলা থাকবে।’
এসময় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে তথ্য অবমুক্তকরণ নীতিমালা প্রণয়নের লক্ষে এরই মধ্যে সব উপাচার্যের কাছে চিঠি দেয়া হয়েছে বলেও জানান প্রধান তথ্য কমিশনার।
এসময় অনুষ্ঠানে দুই তথ্য কমিশনার এস এ এম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন।





