
গণতন্ত্রকামী মানুষের জন্য ৫ আগস্ট আনন্দ ও বিজয়ের দিন: প্রধানমন্ত্রী
স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য ৫ আগস্ট আনন্দের দিন, বিজয়ের দিন, গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার দিন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (মঙ্গলবার, ৪ আগস্ট) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা জানান।

বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন— ‘অজুহাতে দায়িত্ব এড়াতে চাই না’
দেশজুড়ে চলমান বিদ্যুৎ-গ্যাস সংকটের বাস্তবতা স্বীকার করে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘অজুহাতের মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব এড়াতে চাই না। সমস্যা আছে আমরা জানি। আমরা সেই সমস্যাকে চিহ্নিত করতে চাই। সমস্যা সমাধানের জন্য আমরা নিরন্তর চেষ্টা করে যাচ্ছি।’

সরকারি গুরুত্বপূর্ণ ভবনে স্থাপন হবে সৌর প্যানেল—প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত
জ্বালানি সংকট মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমান মোটাদাগে তিনটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। আজ সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌর বিদ্যুৎ সংক্রান্ত এক সভায় এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

তরুণ উদ্ভাবক ও প্রযুক্তি উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
সরকার তরুণ উদ্ভাবক ও প্রযুক্তি উদ্যোক্তাদের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘বাংলাদেশকে আরও এগিয়ে নিতে হলে উদ্ভাবক, গবেষক ও প্রযুক্তি উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে এবং সরকার তাদের পাশে থাকবে।’ এছাড়া সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার দিয়ে সরকার দেশি-বিদেশি বিনিয়োগ ও দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।

পাঁচ মাসেই প্রধানমন্ত্রী তারেক রহমান অনেক চমক দেখিয়েছেন: বিএমডিএ চেয়ারম্যান
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান হাসান জাফির তুহিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর মাত্র পাঁচ মাসের মধ্যেই নানা উন্নয়ন ও জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে দেশবাসীকে অনেক চমক দেখিয়েছেন।সরকারের বিভিন্ন উন্নয়নের সুফল দেশের মানুষ পেতে শুরু করেছে।

হামে আক্রান্ত রোগীদের পাশে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বান্দরবানে হামে আক্রান্ত রোগীদের মাঝে নগদ অর্থ ও বিশুদ্ধ পানি বিতরণ করেছে বান্দরবান জেলা বিএনপি। আজ (শনিবার, ১ আগস্ট) দুপুরে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সার্বিক অবস্থা পরিদর্শন শেষে এই সহায়তা তুলে দেয়া হয়।

প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
শিক্ষাপ্রতিষ্ঠানের মান উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন। তিনি শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আজ (শনিবার, ১ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের কালিহাতীতে ইছাপুর শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে মিড-ডে মিলের শুভ উদ্বোধন ও অভিভাবক সমাবেশে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শুভাকাঙ্ক্ষী হিসেবে তারেক রহমানকে আমরা ব্ল্যাঙ্ক চেক দিতে পারি না: সারজিস আলম
ক্ষমতায় বসে সমালোচনাকারীদের মুখ বন্ধ করতে চায় বিএনপি, যা নতুন বাংলাদেশে কখনোই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন এনসিপির শীর্ষ নেতারা। বরং এনসিপি নতুন কোনো স্বৈরাচার গড়ে উঠার আগেই তা প্রতিহত করবে। সিলেটে এনসিপির জুলাই পদযাত্রায় এমন হুঁশিয়ারি দেন তারা। জাতীয় নাগরিক পার্টির সিলেট পর্বের শেষ দিনের পদযাত্রায় সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুরে অংশ নেন এনসিপির নেতারা। এসময় বলেন এনসিপি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্ল্যাঙ্ক চেক না দিয়ে তার যৌক্তিক সমালোচনা করেই যাবে।

মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগের জন্য আগ্রহী: সার্জিও গোর
মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগের জন্য আগ্রহী বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। জানান, মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশ সফর করে বিনিয়োগের সম্ভাব্যতা যাচাই করবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর।

সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর: স্থানীয় সরকারমন্ত্রী
একটি মহল ধর্মের নামে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতকরণে বর্তমান সরকার বদ্ধপরিকর।’

ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী
রাজধানীর উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার বিভিন্ন সড়কের পরিচ্ছন্নতা পরিস্থিতি দেখতে নিজেই গাড়ি চালিয়ে ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শুক্রবার, ৩১ জুলাই) বিকেলে বিষয়টি জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।