
জামালপুরে তুলা চাষে আগ্রহী কৃষক, প্রতিকূল আবহাওয়ায় দাম বাড়ানোর দাবি
জামালপুরে অনাবাদি জমিতে তুলা চাষ করে উপার্জন করে অনেক কৃষক। জলবায়ু সহিষ্ণু হওয়ায় তুলা চাষে আগ্রহী অনেকেই । তবে চলতি মৌসুমে অতিবৃষ্টি ও কুয়াশায় ফলন কিছুটা কম হওয়ার আশঙ্কা করছেন চাষিরা। ক্ষতি পুষিয়ে নিতে তুলার মূল্য বৃদ্ধির দাবি তাদের। এদিকে তুলা চাষ বৃদ্ধি করতে কৃষকদের প্রণোদনার পাশাপাশি নানা পরামর্শ দিচ্ছেন তুলা উন্নয়ন বোর্ড।

কুষ্টিয়ায় তুলার তেলের চাহিদা থাকলেও অভাব কাঁচামালের
তুলার বীজ থেকে তৈরি হচ্ছে ভোজ্যতেল। এ তেল পুষ্টিগুণ সমৃদ্ধ বলছে বিসিএসআইআর। বিশ্বজুড়ে এ তুলা তেলের বাজার তিন কোটি ডালারেরও বেশি। যদিও কুষ্টিয়ার দেশের একমাত্র কটন ওয়েল মিল রিফাইনারি বছরের তিন মাস চালু রাখা গেলেও কাঁচামাল সংকটে বন্ধ থাকে বাকি সময়। সম্ভাবনায় এ খাতকে এগিয়ে নিতে তুলা চাষ বৃদ্ধির কথা বলছেন সংশ্লিষ্টরা।

চাহিদা ও দাম ভালো থাকায় তুলা চাষে ঝুঁকছেন জামালপুরের চাষীরা
জামালপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদের অনুর্বর পতিত জমিতে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে তুলা চাষ। তবে চলতি মৌসুমে আবহাওয়া প্রতিকূল থাকায় তুলার ফলন কিছুটা কম হওয়ার আশঙ্কা চাষীদের। তবে তুলার ব্যাপক চাহিদা ও ভালো দাম পাওয়ায় অন্যান্য ফসলের চাষ কমিয়ে তুলা চাষে ঝুঁকে পড়ছে অনেকেই।

শেরপুরে তুলা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের
শেরপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে তুলা চাষ। আবহাওয়া অনুকূলে থাকায় এবং রোগবালাইয়ের আক্রমণ কম হওয়ায় তুলা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের মাঝে।