তৃণমূল-কংগ্রেস
অনুপ্রবেশকারীদের দেশ থেকে বের করাটাই আমাদের দলের এজেন্ডা: অমিত শাহ

অনুপ্রবেশকারীদের দেশ থেকে বের করাটাই আমাদের দলের এজেন্ডা: অমিত শাহ

সামনেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। আর নির্বাচনের আগে আরও একবার অনুপ্রবেশ ইস্যুতে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস সরকারকে নিশানা করলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার স্পষ্ট বার্তা ‘আমাদের দলের এজেন্ডাই হল একেকজন অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে তাদের দেশের বাইরে বের করে দেওয়া।’

বিধানসভা নির্বাচন: টার্নিং পয়েন্ট ভবানীপুর আসন, সর্বোচ্চ আইনশৃঙ্খলা সদস্য মোতায়েন

বিধানসভা নির্বাচন: টার্নিং পয়েন্ট ভবানীপুর আসন, সর্বোচ্চ আইনশৃঙ্খলা সদস্য মোতায়েন

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফলে বরাবরই টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় কলকাতার ভবানীপুর আসন। এ আসনে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি’র প্রধান প্রতিপক্ষ বিজেপির শুভেন্দু অধিকারী। ভোটকে অবাধ, শান্তিপূর্ণ করতে এবার সর্বোচ্চ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

বিদায় ঘণ্টা বেজে গেছে— বিজেপিকে মমতার কটাক্ষ

বিদায় ঘণ্টা বেজে গেছে— বিজেপিকে মমতার কটাক্ষ

ময়নাগুড়ি সভায় বিজেপির বিদায় ঘণ্টা বেজে গেছে বলে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে তৃণমূল কংগ্রেসকে ছত্রভঙ্গ করা এবং মুসলিমদের উন্নয়নের লক্ষ্যে আসাদউদ্দিন ওয়াইসির সঙ্গে হাত মেলালেন হুমায়ুন কবির।

'মিথ্যা ছড়িয়ে মহাকুম্ভ মেলাকে প্রশ্নবিদ্ধ করছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী'

'মিথ্যা ছড়িয়ে মহাকুম্ভ মেলাকে প্রশ্নবিদ্ধ করছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী'

মিথ্যা তথ্য ছড়িয়ে মহাকুম্ভ মেলাকে প্রশ্নবিদ্ধ করছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীসহ সব বিরোধীরা। এমন অভিযোগ তুলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলছেন, ইতোমধ্যে পুণ্যস্নান করা ৫৬ কোটির বেশি ভক্তের বিশ্বাসে আঘাত করেছেন তারা। এমনকি ত্রিবেণি সঙ্গমস্থলের দূষিত পানি নিয়ে বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি দাবি করেন, স্নান তো বটেই, পানের জন্যও যোগ্য নদীর পানি।

কংগ্রেস-আম আদমি পার্টির দ্বন্দ্বে ভাঙনের মুখে ইন্ডিয়া জোট

কংগ্রেস-আম আদমি পার্টির দ্বন্দ্বে ভাঙনের মুখে ইন্ডিয়া জোট

দিল্লিতে ইন্ডিয়া জোটের বড় দুই শরিক দল কংগ্রেস-আম আদমি পার্টির দ্বন্দ্বে ভাঙনের মুখে ইন্ডিয়া জোট। এরইমধ্যে কংগ্রেসকে জোট থেকে বহিষ্কারে অন্যান্য শরিক দলের সঙ্গে আলোচনা শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন আম আদমি পার্টির নেতারা। অরবিন্দ কেজরিওয়ালকে দেশবিরোধী বলে কংগ্রেস নেতা অজয় মাকেনের মন্তব্যের পর চড়াও হলো আম আদমি পার্টি।

আপত্তি সত্ত্বেও ভারতে ‘এক দেশ এক ভোট’ বিল পাস

আপত্তি সত্ত্বেও ভারতে ‘এক দেশ এক ভোট’ বিল পাস

বিরোধী রাজনৈতিক দলগুলোর আপত্তি সত্ত্বেও ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় এক দেশ, এক ভোট সংক্রান্ত বিল পাস হয়েছে। গতকাল (বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর) নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় বিলটি পাস হওয়ার পর সংসদে চলমান শীতকালীন অধিবেশনেই এটি পেশ করা হবে বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুংকার দিয়ে বলেছেন, সংসদে এ সংক্রান্ত বিলটি তুলে ধরলে তীব্র প্রতিবাদ জানাবে তৃণমূল কংগ্রেস।

বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়জয়কার

বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়জয়কার

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভার উপনির্বাচনে ছয় আসনেই তৃণমূল কংগ্রেসের জয়জয়কার। প্রাথমিক ফলে মহারাষ্ট্রে ক্ষমতাসীন বিজেপি বিপুল ব্যবধানে এগিয়ে আছে। অন্যদিকে ঝাড়খণ্ডে এগিয়ে ইন্ডিয়া জোট।

১৩ বছরে সবচেয়ে বড় বিক্ষোভের মুখে মুখ্যমন্ত্রী মমতা

১৩ বছরে সবচেয়ে বড় বিক্ষোভের মুখে মুখ্যমন্ত্রী মমতা

টানা ১৩ বছরের বেশি সময় ক্ষমতায় থাকার পর সবচেয়ে বড় বিক্ষোভের মুখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বাসিন্দাদের প্রশ্ন, বাংলার মেয়ের হাতে বাংলার মেয়ের নিরাপত্তা-সুবিচার কোথায়? প্রশ্ন উঠছে, নিহত চিকিৎসকের ন্যায়বিচার নিশ্চিত করা আর চিকিৎসকদের নিরাপত্তার দাবি পূরণে কেনো এমন কালক্ষেপণ করছেন মমতা?

ধর্ষণ ও হত্যার ঘটনায় এখনও ক্ষোভে ফুঁসছে গোটা কলকাতা!

ধর্ষণ ও হত্যার ঘটনায় এখনও ক্ষোভে ফুঁসছে গোটা কলকাতা!

ভারতে আরজি কর মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় এখনও ক্ষোভে ফুঁসছে গোটা কলকাতা। বুধবার (৪ সেপ্টেম্বর) পুরো শহরের আলো নিভিয়ে মোমবাতি হাতে বিক্ষোভ করেন পশ্চিমবঙ্গের হাজারও নারী। এদিকে, বিক্ষোভে অংশ নিয়ে বীভৎসতা শিকার ইন্টার্ন চিকিৎসকের পরিবার জানান, ঘটনা ধামাচাপা দিতে তাদের ঘুষ দিতে চেয়েছিলো পুলিশ। এদিকে, পুলিশের প্রধান কার্যালয়ের সামনে আজও জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে।

আজি কর হাসপাতালের সাবেক অধ্যক্ষকে ৮ দিনের রিমান্ড

আজি কর হাসপাতালের সাবেক অধ্যক্ষকে ৮ দিনের রিমান্ড

চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় সাময়িক বরখাস্ত হলেন কলকাতার আজি কর হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দ্বীপ ঘোষ। তাকে আটদিনে রিমান্ডে নিয়েছে সিবিআই। সন্দেহভাজন এই ব্যক্তি আরও বড় কোনো চক্রের অংশ বলে সন্দেহ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। এদিকে, ন্যায়বিচারের দাবিতে আন্দোলনের রাজনীতিকরণ ঠেকাতে বদ্ধপরিকর নিহতের সহকর্মীরা।

চিকিৎসক হত্যার বিচারের দাবিতে উত্তাল ভারত

চিকিৎসক হত্যার বিচারের দাবিতে উত্তাল ভারত

নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় বৃহস্পতিবার (১৫ আগস্ট) মধ্যরাতেও ভারতের রাজপথ ছিল সাধারণ মানুষের দখলে। বামদলগুলোর ডাকে আজ শুক্রবার (১৬ আগস্ট) পশ্চিমবঙ্গজুড়ে চলছে বাংলা বনধ। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিজেপির নেতৃত্বে রাজ্যজুড়ে চলছে অবরোধ ও কর্মবিরতির কর্মসূচি। জরুরি ছাড়া সকল সেবা বন্ধ রেখেছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ)। পাল্টা কর্মসূচি হিসেবে অভিযুক্তদের ফাঁসির দাবিতে শুক্রবার মমতার নেতৃত্বে মিছিল করবে তৃণমূল কংগ্রেস।

কলকাতায় বিজেপি ও তৃণমূলের একে অপরকে পাল্টাপাল্টি দোষারোপ

কলকাতায় বিজেপি ও তৃণমূলের একে অপরকে পাল্টাপাল্টি দোষারোপ

কলকাতার আর জি কর হাসপাতাল কাণ্ডে মেয়েদের 'রাত দখল' কর্মসূচিতে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। আহত হয়েছেন আন্দোলনকারীসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য। ভাঙচুর করা হয়েছে হাসপাতালের বিভিন্ন বিভাগ। পরে, কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। হামলার ঘটনায় একে অপরকে পাল্টাপাল্টি দোষারোপ করছে বিজেপি ও তৃণমূল কংগ্রেস। চিকিৎসকদের আন্দোলন উত্তাপ ছড়াচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। ইমেজ সংকটে পড়েছে কলকাতা পুলিশও।