নিউ ইয়র্কে শততম থ্যাংকসগিভিং প্যারেড; ৩৫ লাখ দর্শনার্থীর সমাগম
বৈরী আহওয়ার কারণে নির্ধারিত সময়ের দুইদিন পর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হয়ে গেলো ‘থ্যাঙ্কসগিভিং ডে’ প্যারেডের শততম আয়োজন। ম্যানহাটনের রাস্তায় এটি উপভোগে এবার নিউইয়র্ক সিটিতে জড়ো হন প্রায় ৩৫ লাখ দেশি-বিদেশি দর্শনার্থী। বিভিন্ন কার্টুন আর এনিমেশন চরিত্রের বিশাল বিশাল সব বেলুন নিয়ে প্যারেডে অংশ নেন মার্চিং ব্যান্ডের সদস্যরা। ছিল জনপ্রিয় শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনাও। পুরো আয়োজনটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।