বড় বোনের ধর্ষণের মামলার রায় হলেও ধরা পড়েনি আসামি, এবার ছোট বোন দলবদ্ধ ধর্ষণের শিকার!
প্রায় ১৪ বছর আগে ধর্ষণের শিকার হয়েছিলেন বাক্প্রতিবন্ধী বড় বোন। ওই ঘটনায় জন্ম নেয় একটি সন্তান। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গত বছরের ডিসেম্বরে মামলার রায়ে ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড হলেও এখনো গ্রেপ্তার হননি তিনি। এর মধ্যে এবার দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ওই নারীর ১৭ বছর বয়সী ছোট বোন। শুধু ধর্ষণই নয়, ঘটনার ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেয়ার অভিযোগও উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে। এ ঘটনায় করা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি দুজন পলাতক।