
প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: পার্বত্যমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সাহসী নেতৃত্বে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড আজ দেশের প্রতিটি প্রান্তে ইতিবাচক পরিবর্তন আনছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। আজ (সোমবার, ২৭ এপ্রিল) বিকেলে রাঙামাটি জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে জাপান সরকারের অর্থায়নে এবং ইউএনডিপির কারিগরি সহায়তায় স্থাপিত ‘হেলথ কেয়ার ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট’-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

পার্বত্য চট্টগ্রামে স্বাস্থ্যখাত পিছিয়ে; উন্নয়নে গুরুত্ব দেয়ার আশ্বাস মন্ত্রীর
পার্বত্য চট্টগ্রামের প্রেক্ষাপটে স্বাস্থ্যখাত অনেক পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি বলেছেন, স্বাস্থ্য একটা মৌলিক অধিকার, যে অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না। কিন্তু পার্বত্য চট্টগ্রামের প্রেক্ষাপটে স্বাস্থ্যখাত অনেক পিছিয়ে। এ দুর্গম পার্বত্য চট্টগ্রামে কিন্তু সেভাবে স্বাস্থ্যসেবা গড়ে ওঠেনি। আমি মনে করি, বর্তমান সরকার স্বাস্থ্যখাতে, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে এ পার্বত্য জেলায় গুরুত্ব দেবে এবং তা বাস্তবায়নে সক্ষম হবে।

পার্বত্য অঞ্চলে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগ-পর্যটন উন্নয়নে নতুন প্রকল্প নেয়া হয়েছে: পার্বত্যমন্ত্রী
পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকার শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন; সড়ক যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ এবং পর্যটন অবকাঠামো জোরদারে নতুন প্রকল্প নেয়া হয়েছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি বলেছেন, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।

পার্বত্য চট্টগ্রামকে পেছনে ফেলে দেশের উন্নয়ন হবে না: পার্বত্যমন্ত্রী
পার্বত্য চট্টগ্রামকে পেছনে ফেলে বাংলাদেশের উন্নয়ন হবে না বলে মন্তব্য করেছেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান। আজ (শুক্রবার, ১৭ এপ্রিল) দুপুরে রাঙামাটিতে মারমা জনগোষ্ঠীর সাংগ্রাই জল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বান্দরবানে প্রথম ধাপে ১০৯৭ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড
বান্দরবানে প্রথম ধাপে পাইলট প্রকল্পে এক হাজার ৯৭টি পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। আগামী মঙ্গলবার (১০ মার্চ) লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় এ কর্মসূচি উদ্বোধন করা হবে। আজ (রোববার, ৮ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি।

পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্যমন্ত্রী
পরিবেশ ধ্বংস করে বা ‘পাহাড় কেটে’ কোনো ধরনের রিসোর্ট বা পর্যটন কেন্দ্র নির্মাণ বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। আজ (মঙ্গলবার, ৩ মার্চ) দুপুরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অডিটোরিয়ামে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

১৮০ দিনের মধ্যে পার্বত্য অঞ্চলে সুষম উন্নয়ন হবে: পার্বত্যমন্ত্রী
তিন পার্বত্য জেলায় সুষম উন্নয়ন নিশ্চিত করা হবে এবং অচিরেই ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনার মাধ্যমে পার্বত্য অঞ্চলে সুষম উন্নয়নের চমক দেখানো হবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী দীপেন দেওয়ান। মন্ত্রিপরিষদের শপথ গ্রহণের পর এই প্রথম নিজ সংসদীয় আসন রাঙামাটি সফরে এসে আজ (শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

যুগ্ম জজ থেকে মন্ত্রী হলেন রাঙামাটির দীপেন দেওয়ান
রাঙামাটির সন্তান অ্যাডভোকেট দীপেন দেওয়ান ছিলেন সিনিয়র যুগ্ম জেলা জজ। আর এখন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) তিনি শপথ নেন। তবে তার এই সফলতার শিখরে উঠতে পাড়ি দিতে হয়েছে রাজনীতির কঠিন পথ। দায়িত্ব পেয়েই সর্বক্ষেত্রে সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তুলে বৈষম্যহীন অর্থনৈতিক সুষম উন্নয়নে পার্বত্যবাসী সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার জানিয়েছেন তিনি।

রাঙামাটিতে বিজয়ী দীপেন দেওয়ান, জামানত হারিয়েছেন ৬ প্রার্থী; জিতেছে ‘না’ ভোট
রাঙামাটির একমাত্র ২৯৯ নম্বর আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে এক লাখ ৭০ হাজার ৭০২ ভোট বেশি পেয়ে ভূমিধস বিজয় পেয়েছেন বিএনপির প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। পেয়েছেন দুই লাখ এক হাজার ৮৪৪ ভোট। কিন্তু প্রতিদ্বন্দ্বী সাত প্রার্থীর মধ্যে ছয় প্রার্থীই আসনটিতে প্রদত্ত মোট ভোটের শতকরা সাড়ে ১২ শতাংশ ভোট পেতে ব্যর্থ হওয়ায় হারিয়েছেন তাদের জামানত। একইসঙ্গে গণভোটে ‘না’ ভোট পড়েছে প্রায় এক লাখ ৮০ হাজার।