
ইতালিতে নিরাপত্তাহীনতা-অপরাধপ্রবণতা বৃদ্ধির প্রতিবাদে প্রবাসীদের প্রতীকী ধর্মঘট
দীর্ঘদিনের নিরাপত্তাহীনতা, অপরাধপ্রবণতা বৃদ্ধি এবং সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রতিবাদে ইতালির রোমের বাংলাদেশি অধ্যুষিত এলাকায় ঘণ্টাব্যাপী প্রতীকী ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে। দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে এই কর্মসূচিতে স্থানীয় নাগরিকরা ছাড়াও প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। আন্দোলনকারীরা তরপিনাত্তারায় পুলিশি টহল বৃদ্ধি, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানায়।

নেত্রকোণায় আ.লীগ ও অঙ্গসংগঠনের ৫০১ জনের বিরুদ্ধে মামলা
নেত্রকোণার বিভিন্ন স্থানে গত ১০ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ধর্মঘটে অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগ এনে জেলার চার থানায় সন্ত্রাসবিরোধী আইনে দলটি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় নাম উল্লেখ ও অজ্ঞাতনামাসহ মোট ৫০১ জনকে আসামি করা হয়।

মজুরি বৃদ্ধি ও মূল্যস্ফীতি হ্রাসের দাবিতে ফ্রান্সে বিক্ষোভ, চরম ভোগান্তির আশঙ্কা
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মজুরি বাড়ানোর দাবিতে ফ্রান্সে বৃহস্পতিবার দেশব্যাপী ধর্মঘট ও বিক্ষোভের ডাক দিয়েছে দেশটির প্রধান শ্রমিক ইউনিয়নগুলো। শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সঙ্গে এসব ইউনিয়ন একাত্মতা প্রকাশ করায় প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নেতৃত্বাধীন কোণঠাসা সরকারের ওপর চাপ আরও বাড়লো।

শিক্ষা খাতে বরাদ্দ কমানোর প্রতিবাদ; ধর্মঘটে রাজপথে নামলো ইতালির শ্রমিক-শিক্ষার্থীরা
জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ভার ও শিক্ষা খাতে পর্যাপ্ত বরাদ্দের দাবিতে ইতালিতে রাজপথে নেমেছেন হাজার হাজার শিক্ষার্থী ও শ্রমিক। ট্রেড ইউনিয়ন ইউএসবি আয়োজিত দেশব্যাপী সাধারণ ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচিতে ১০ থেকে ১৫ লাখ মানুষ অংশ নিয়েছেন বলে আয়োজকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ফ্রান্স ও স্পেনে শুরু হওয়া সাম্প্রতিক আন্দোলনের ধারাবাহিকতায় ইতালিতেও এই প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। স্ট্রেইট টাইমস প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট; রোগী ও মরদেহ পরিবহনে ভোগান্তি
ঢাকা মেডিকেলে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির ডাকা ধর্মঘটে রোগী ও মরদেহ পরিবহনে চরম সংকট দেখা দিয়েছে। অ্যাম্বুলেন্স না পেয়ে অনেকে বাধ্য হচ্ছেন পিকআপসহ বিকল্প যানবাহনে রোগী ও মরদেহ নিয়ে যেতে। বিভিন্ন জেলা থেকে আসা অ্যাম্বুলেন্সে রোগী বহনে বাধা দেয়ার অভিযোগও আছে একটি চক্রের বিরুদ্ধে। ঢাকা মেডিকেলে নতুন পরিচালকের পার্কিং নিষেধাজ্ঞার সিদ্ধান্তে এমন ধর্মঘট দাবি চালকদের।

১ অক্টোবর থেকে হবিগঞ্জে অনির্দিষ্টকালের সর্বাত্মক পরিবহন ধর্মঘটের ডাক
হবিগঞ্জ থেকে মৌলভীবাজারগামী বাস আটকে রাখা, ভাঙচুর ও শ্রমিকদের ওপর হামলার অভিযোগে আগামীকাল (বৃহস্পতিবার, ১ অক্টোবর) সকাল থেকে হবিগঞ্জ জেলায় অনির্দিষ্টকালের সর্বাত্মক পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন মালিক-শ্রমিক নেতারা। ধর্মঘট চলাকালে হবিগঞ্জের অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে বলে জানানো হয়।

আদালতের রায়-আদেশের বিরুদ্ধে হরতাল অবৈধ
আদালতের রায় কিংবা আদেশের বিরুদ্ধে যেকোনো ধরনের হরতাল আহ্বানকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। আজ (রোববার, ১৩ সেপ্টেম্বর) বিচারপতি শশাঙ্ক কুমার সরকার ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের বেঞ্চ এ রায় দেন।

জামালপুরে ৯ ঘণ্টা ধর্মঘটের পর বাস চলাচল শুরু
জামালপুর জেলা প্রশাসনের সঙ্গে টানা দুই ঘণ্টা বৈঠকের পর জেলা প্রশাসনের আশ্বাসে দীর্ঘ ৯ ঘণ্টা পর বাস ধর্মঘট প্রত্যাহার করেছে জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। এরই মধ্যে জামালপুর থেকে সারা দেশে বাস চলাচল শুরু হয়েছে।

উত্তাল পাকিস্তান: অনির্দিষ্টকালের ধর্মঘট শ্রমিকের সংগঠনের
জ্বালানির ওপর আরোপিত শুল্ক প্রত্যাহার, ডিজেলের দৈনিক মূল্য সমন্বয় বাতিলসহ বেশ কয়েকটি দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে পাকিস্তানের পণ্য পরিবহন শ্রমিকের সংগঠন। এতে করে কার্যত স্থবির হয়ে পড়েছে দেশটির ব্যবসা বাণিজ্য ও বন্দর কার্যক্রম। ইতোমধ্যে পরিবহন শ্রমিকদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ায় কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিকের পদত্যাগ দাবি করেছেন শ্রমিক নেতারা। সোমবার বিরোধ সমাধানে শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসবে পাকিস্তান সরকার।

জরুরি বৈঠক শেষে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা
রাতে জরুরি বৈঠক শেষে সারা দেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। গতকাল (মঙ্গলবার, ২৮ জুলাই) রাতে একথা জানান, সংগঠনটির প্রধান উপদেষ্টা গোলাম মোস্তফা ফুয়াদ।

কুষ্টিয়ায় হাসপাতালে অবৈধ অ্যাম্বুলেন্স পার্কিংয়ে জরিমানা, প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বরে অবৈধ অ্যাম্বুলেন্স পার্কিংয়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চালক ও মালিকদের ২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল (শনিবার, ৫ জুলাই) দুপুরে হাসপাতাল চত্বরে অ্যাম্বুলেন্স রাখার অভিযোগে অন্তত ১০ জন চালক ও মালিককে জরিমানা করা হয়।

ধর্মঘটে অচল পাকিস্তানের কাশ্মীর শহর
সাধারণ ধর্মঘটে অচল হয়ে পড়েছে পাকিস্তানের আজাদ কাশ্মীরের শহর ও নগরগুলো। সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত নাগরিক সমাজ গোষ্ঠীর একটি জোট এই ধর্মঘটের ডাক দেয়।