ফতুল্লায় মাদ্রাসায় অগ্নিকাণ্ড: বার্ন ইউনিটে ভর্তি ৭৭ শিক্ষার্থী
নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদ্রাসায় অগ্নিকাণ্ড ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৭৭ জন শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অবস্থার অবনতি হওয়ার করণে ৪ জনকে আইসিইউতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল ইনিস্টিউট অব বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জরির ভারপ্রাপ্ত পরিচালক রবিউল করিম খান।