আজ (মঙ্গলবার, ১০ নভেম্বর) শিক্ষার্থীদের চিকিৎসার শেষ অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে হাসপাতালটির এ কর্তা ব্যক্তি জানান, ভোর রাতে শিক্ষার্থীরা একে একে বার্নি ইসস্টিটিউটে ভর্তি হতে থাকে। তাদের শরীরে কোনো অংশ না পুড়লেও ধোয়ার কারণে শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে।
পরে দ্রুত মেডিকেল বোড গঠন ককরে শিক্ষার্থীদের চিকিৎসা শুরু করে বার্ন ইনস্টিটিউট। প্রাথমিক চিকিৎসা দিয়ে ১৪ জনকে রিলিজ দেন চিকিৎসকরা। পরে ৬৩ জনকে ভর্তি রেখে শ্বাসনালীর চিকিৎসা শুরু করা হয়। তবে আইসিইউতে ভর্তি ৪ জনের অবস্থা ৭২ ঘণ্টা পর বোঝা যাবে বলে জানান চিকিৎসকরা।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১টা ৫৫ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সেখানে যায়। রাত ৩টা ৪৪ মিনিটে আগুন নেভানো হয়। পাঁচতলা মাদ্রাসা ভবনের দোতলায় এ আগুন লেগেছিল। সেখানে মাদ্রাসার কেন্দ্রীয় লাইব্রেরি ছিলো। আগুনে লাইব্রেরিটি পুড়ে গিয়েছে।
অসুস্থ এক শিক্ষার্থী জানান, মাদ্রাসার একটি অংশে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ভবনের বিভিন্ন স্থানে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এ সময় ভবনে অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দেয়। তারা হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করে। এ সময় ধোঁয়ায় বেশ কয়েকজনের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়।





