নদী
মেঘনার ভাঙনে নিঃস্ব ভোলার হাজারো পরিবার

মেঘনার ভাঙনে নিঃস্ব ভোলার হাজারো পরিবার

মেঘনার ভয়াবহ ভাঙনে হুমকিতে ভোলা শহর রক্ষা বাঁধসহ শিবপুর, মেদুয়া ও ধনিয়া ইউনিয়ন। বাড়িঘর-ফসলি জমি হারিয়ে নিঃস্ব হাজারো মানুষ। ভাঙন রোধে সিসি ব্লকের দাবিতে পাউবো কার্যালয় ঘেরাও ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীর পাড়ে ঝুলে পড়লো যাত্রীবাহী বাস

মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীর পাড়ে ঝুলে পড়লো যাত্রীবাহী বাস

মানিকগঞ্জের পাটুরিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে একটি যাত্রীবাহী বাস। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির সামনের অংশ নদীর তীরের দিকে ঝুলে পড়লেও শেষ পর্যন্ত নদীতে পড়েনি। পরে বিআইডব্লিউটিসির র‌্যাকার দিয়ে বাসটিকে দেড় ঘণ্টার চেষ্টায় নিরাপদে সড়কে তোলা হয়।

দুই দফায় টেন্ডার বাতিল, থমকে আছে ডা. গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ

দুই দফায় টেন্ডার বাতিল, থমকে আছে ডা. গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ

শরীয়তপুরের নড়িয়ার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ভাষা সৈনিক ডা. গোলাম মাওলা সেতু নির্মাণ। কাজ শুরুর ৯ বছর পরও সেই স্বপ্ন যের অধরা। দুই দফা টেন্ডার বাতিলের পর নতুন ঠিকাদার নিয়োগ দেয়া হলেও শুরু হয়নি কাজ। সেতুর অগ্রগতি মাত্র ৫০ শতাংশ। ফলে নৌকায় নদী পারাপারই ভরসা লাখো মানুষের।

টেকনাফে সোয়া কোটি টাকার ইয়াবাসহ আটক ৪

টেকনাফে সোয়া কোটি টাকার ইয়াবাসহ আটক ৪

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় এক কোটি ২৫ লাখ টাকা মূল্যের ২৫ হাজার পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ (বৃহস্পতিবার, ৪ জুন) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

নদীতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু, বাবা হারালো দুই কিশোর

নদীতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু, বাবা হারালো দুই কিশোর

দিনাজপুরের খানসামা উপজেলার আত্রাই নদীতে গোসল করতে নেমে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ৩ জুন) সকাল ১১টার দিকে উপজেলার খামারপাড়া ইউনিয়নের কালিরবাজার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় নিহতদের সঙ্গে থাকা দুই কিশোর কোনোমতে তীরে উঠতে পারলেও তাদের বাবা ও চাচা নদীর গভীরে তলিয়ে যান।

দখল-দূষণে অস্তিত্ব সংকটে নড়াইলে চিত্রা নদী

দখল-দূষণে অস্তিত্ব সংকটে নড়াইলে চিত্রা নদী

নড়াইলের চিত্রা নদী। কুষ্টিয়ার কালিগঙ্গা থেকে চিত্রার উৎপত্তি। সেখান থেকে ঝিনাইদহ ও মাগুরা হয়ে একটি শাখা মেশে খুলনার ভৈরব নদের সঙ্গে। এতে বাড়ে ব্যবসা-বাণিজ্যের পরিসর। চিত্রার তীরে বসে ছবি আঁকতেন বরেণ্য শিল্পী এস এম সুলতান। কালের বিবর্তনে দখল-দূষণে অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদীটি। জেলা প্রশাসন বলছে, জরিপ করে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে।

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গোসলে নেমে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গোসলে নেমে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে চাচাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ (রোববার, ৩১ মে) দুপুরে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বহালাবাড়ী ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌকা থেকে পড়ে কিশোর নিখোঁজ

টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌকা থেকে পড়ে কিশোর নিখোঁজ

সুনামগঞ্জের তাহিরপুরের পাটলাই নদীতে পর্যটকবাহী নৌযান থেকে পড়ে তামিম (১৫) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। আজ (শনিবার, ৩০ মে) দুপুরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর বাজারের উত্তর পাশে পাটলাই নদীতে এ ঘটনা ঘটে।

পাবনায় পদ্মা নদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজ যুবক

পাবনায় পদ্মা নদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজ যুবক

পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীতে ভ্রমণের সময় নৌকা থেকে নদীতে পড়ে রিফাত হাসান রক্তিম নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। আজ (শুক্রবার, ২৯ মে) বিকেলের দিকে পাকশী হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মেঘনায় ঢাকা-বরিশাল নৌরুটে দু’টি লঞ্চের সংঘর্ষ

মেঘনায় ঢাকা-বরিশাল নৌরুটে দু’টি লঞ্চের সংঘর্ষ

বরিশালে মেঘনা নদীতে ঢাকা-বরিশাল নৌরুটের দু’টি লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলে জানা গেছে। গতকাল (বৃহস্পতিবার, ২৮ মে) রাত সাড়ে ১১টার দিকে দু’টি লঞ্চের এ সংঘর্ষের ঘটনা ঘটে।

দখল-দূষণে অস্তিত্ব সংকটে নরসিংদীর হাড়িধোয়া নদী

দখল-দূষণে অস্তিত্ব সংকটে নরসিংদীর হাড়িধোয়া নদী

দখল, দূষণ আর নাব্য সংকটে নরসিংদীর হাড়িধোয়া নদী। একসময় যে নদী ছিলো বাণিজ্য ও জনপদের আশীর্বাদের মুকুট, সে নিজেই এখন লড়ছে নিজের অস্তিত্ব রক্ষায়। নদীতে পর্যাপ্ত পানি না থাকায় ব্যাহত হচ্ছে সেচ কার্যক্রম, যার প্রভাব পড়েছে স্থানীয় কৃষিতেও।

তিন বিভাগে ঝড়-বৃষ্টির আশঙ্কা; নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

তিন বিভাগে ঝড়-বৃষ্টির আশঙ্কা; নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের তিনটি বিভাগের ওপর দিয়ে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ (শনিবার, ১৬ মে) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।