শ্রীপুরে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু

নিহত দুই শিক্ষার্থী
এখন জনপদে
0

গাজীপুরের শ্রীপুরে নদীতে সাঁতার কাটতে নেমে ২ স্কুল ছাত্রের মৃত্যুর হয়েছে। আজ (বুধবার, ২৬ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের সূতিয়া নদীর বাপ্তা হাজীবাড়ি ঘাটে এ ঘটনা ঘটে।

নিহত রাব্বি (১১) বেলদিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও নিহত মোস্তাকিম (১১) বাপ্তা গ্রামের গজার গাছিয়া এলাকার মো. রুহুল আমীন শেখের ছেলে। নিহতরা উপজেলার বাপ্তা বেলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী।

আরও পড়ুন:

নিহতদের স্বজনরা জানান, আজ স্কুলে ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠান ছিল। স্কুলের শিক্ষার্থীসহ রাব্বি ও মোস্তাকিম ওই অনুষ্ঠানে স্কুল মাঠে বল খেলে। এক পর্যায় রাব্বি ও মোস্তাকিম স্কুলের পাশে সূতিয়া নদীতে সাতার কাটতে নেমে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শফিকুল ইসলাম বলেন, ‘নদীতে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

এফএস