নবীগঞ্জ

নবীগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। আজ (সোমবার, ১০ আগস্ট) সকালে উপজেলার পানিউমদা ইউনিয়নের রোকনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হবিগঞ্জে ১৪৪ ধারা ভেঙে গ্রামবাসীর সংঘর্ষে নিহত ২, আহত শতাধিক
হবিগঞ্জের নবীগঞ্জে ভয়াবহ সংঘর্ষে জড়িয়েছেন কয়েকটি গ্রামের মানুষ। ১৪৪ ধারা ভেঙে চলা এ সংঘর্ষে নিহত হয়েছেন ২ জন, আহত হয়েছেন আরো শতাধিক। এ সময় বেশকিছু ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেয়া অভিযোগও পাওয়া গেছে। সোমবার (৭ জুলাই) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা ৪ ঘণ্টা সংঘর্ষ চলে।

নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু
হবিগঞ্জের নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ১৮ নভেম্বর) সকালে উপজেলার গয়াহরি গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।