
পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারণে আবারও বসেছে মজুরি বোর্ড
দেশের পোশাক খাতে কর্মরত সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের জন্য নতুন নিম্নতম মজুরি হারের সুপারিশ চূড়ান্ত করার লক্ষ্যে দ্বিতীয়বারের মতো বৈঠকে বসেছে সরকারি নিম্নতম মজুরি বোর্ড (RM workers wage board Bangladesh)। আজ (সোমবার, ৯ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচাস্থ মজুরি বোর্ডের নিজস্ব সভাকক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠকটি আনুষ্ঠানিকভাবে শুরু হয় (Minimum wage board meeting Segunbagicha Dhaka-Garment workers minimum wage board meeting Bangladesh 2026)।

ডিসেম্বর থেকেই পোশাক খাতের নতুন মজুরি কার্যকর
পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের বিষয়ে একমত হয়েছেন। তবে জানুয়ারি থেকে নতুন হারে মজুরি পাবেন শ্রমিকরা। আজ (বুধবার, ৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভায় এ বিষয়ে ঐকমত্যে পৌঁছান শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা। সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আক্তার এ তথ্য জানান।