ডিসেম্বর থেকেই পোশাক খাতের নতুন মজুরি কার্যকর

মজুরি নির্ধারণ বোর্ডের মিটিং
দেশে এখন
1

পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের বিষয়ে একমত হয়েছেন। তবে জানুয়ারি থেকে নতুন হারে মজুরি পাবেন শ্রমিকরা। আজ (বুধবার, ৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভায় এ বিষয়ে ঐকমত্যে পৌঁছান শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা। সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আক্তার এ তথ্য জানান।

তিনি বলেন, ‘নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকর হবে এবং শ্রমিকরা জানুয়ারি থেকে তা পাবেন।’ এ বিষয়ে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুদ্দিনও একই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নতুন মজুরি কাঠামো ডিসেম্বর থেকে কার্যকর করা হবে এবং আগামী বছরের জানুয়ারি মাসে শ্রমিকরা নতুন হারে বেতন পাবেন।

পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়ার অংশ হিসেবে আজ নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় নতুন মজুরি বাস্তবায়নের সময়সীমা নিয়ে উভয় পক্ষের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়।

আরও পড়ুন:

তৈরি পোশাক শিল্পে শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে গত ১ নভেম্বর ৬ সদস্যের ‘নিম্নতম মজুরি বোর্ড’ গঠন করে সরকার। সেদিন সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন মজুরি বোর্ডের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

আজ বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে বোর্ডের প্রথম সভা হয়। বোর্ডের বাকি সদস্যরা হলেন মালিকপক্ষের প্রতিনিধি বিজিএমইএর পরিচালক এ বি এম শামছুদ্দিন ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব।

অন্যদিকে শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডাব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার।

এ ছাড়া বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ। এই বোর্ড সব পদে শ্রমিকদের ন্যূনতম মজুরির সুপারিশ করবে। বোর্ডের সুপারিশের ভিত্তিতে নতুন মজুরি কাঠামো ঘোষণা ও গেজেট হিসেবে প্রকাশ করবে সরকার।





পোশাকশ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন, বেতন বৃদ্ধি ও শিল্পাঞ্চলের আপডেট ২০২৬

একনজরে: মজুরি বোর্ডের সিদ্ধান্ত, নতুন বেতন কার্যকরের তারিখ, শ্রমিকদের দাবি ও আন্দোলনের পরিস্থিতি

বিষয়াংশ (Category)

অফিশিয়াল তথ্য ও সিদ্ধান্ত (Official Decisions)

বর্তমান পরিস্থিতি ও প্রভাব (Current Status & Impact)

মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান

সৈয়দ আজাদ সুবহানী (জেলা ও দায়রা জজ)

শেখ আশফাকুর রহমানের স্থলাভিষিক্ত হয়ে প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন দায়িত্ব গ্রহণ

নতুন মজুরি কাঠামো কার্যকর

১ ডিসেম্বর ২০২৬ থেকে কার্যকরের সিদ্ধান্ত

ডিসেম্বরের চূড়ান্ত বেতনকাঠামো অনুযায়ী সব পক্ষ একমত পোষণে সম্মতি দিয়েছে

বর্ধিত ও বকেয়া বেতন পরিশোধ

২০২৭ সালের জানুয়ারি মাসের বেতনের সাথে

ডিসেম্বরের কার্যকরের পর বাড়তি সুবিধা জানুয়ারির নিয়মিত বেতনে যোগ হবে

শ্রমিকদের মূল দাবি

ন্যূনতম মজুরি ৩০,০০০ টাকা নির্ধারণ

দ্রব্যমূল্য বৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে দাবি উত্থাপন

এএইচ