নির্বাচন
পোলিং এজেন্টদের জন্য প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন

পোলিং এজেন্টদের জন্য প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন

নির্বাচনে জয়-পরাজয়ের হিসাব শেষ হওয়ার পর অনেক সময় পোলিং এজেন্টদের আর খোঁজ রাখেন না রাজনৈতিক নেতারা। তবে সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। নির্বাচনে ধানের শীষের পক্ষে দায়িত্ব পালন করা পোলিং এজেন্টদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেছেন তিনি। সভায় প্রায় দুই হাজার মানুষের জন্য করা হয় মধ্যাহ্নভোজের আয়োজন।

সুষ্ঠু নির্বাচনের নতুন ইতিহাস গড়তে চায় সরকার: শাহে আলম

সুষ্ঠু নির্বাচনের নতুন ইতিহাস গড়তে চায় সরকার: শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করতে স্বনির্ভর গ্রাম সরকার পদ্ধতি পুনঃপ্রবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। গ্রাম পর্যায়ের ছোট ছোট সমস্যা স্থানীয়ভাবে সমাধানের লক্ষ্যে এ ব্যবস্থা চালুর কাজ চলছে। একইসঙ্গে ধাপে ধাপে দেশের প্রায় পাঁচ হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেয়া হচ্ছে। এসব নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করে সুষ্ঠু নির্বাচনের নতুন ইতিহাস গড়তে চায় তারেক রহমানের সরকার।

আ.লীগ সরকার দেশের গণতন্ত্রকে সম্পূর্ণ ভুলুণ্ঠিত করেছিল : স্পিকার

আ.লীগ সরকার দেশের গণতন্ত্রকে সম্পূর্ণ ভুলুণ্ঠিত করেছিল : স্পিকার

দীর্ঘ ১৭ বছর ধরে অন্যায়, জুলুম, নিপীড়ন ও ডামি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সরকার দেশের গণতন্ত্রকে সম্পূর্ণ ভুলুণ্ঠিত করেছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ‘২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ছাত্র-জনতা এ দেশে পুনরায় গণতন্ত্রের অগ্রযাত্রাকে নতুনভাবে সূচনা করেছে।’

নির্বাচনের পর জোটের সমীকরণে নিউজিল্যান্ড

নির্বাচনের পর জোটের সমীকরণে নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি কোনো দলই। এমন অবস্থায় নতুন সরকার গঠনে এক অনিশ্চয়তার দিকে যাচ্ছে দেশটি।

নিউজিল্যান্ডের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, জোট সরকারের আভাস

নিউজিল্যান্ডের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, জোট সরকারের আভাস

নিউজিল্যান্ডে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হতে না হতেই ক্ষমতাসীন ন্যাশনাল পার্টি এবং বিরোধী লেবার পার্টি-র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। একেক সংখ্যাগরিষ্ঠতা না পেলে বিকল্প জোট সরকারের ব্যাপারেও ভাবতে হচ্ছে মূল প্রতিদ্বন্দ্বীদের।

মার্কিন নির্বাচনের ফলে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, আশাবাদ-শঙ্কা

মার্কিন নির্বাচনের ফলে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, আশাবাদ-শঙ্কা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলকে স্বাগত জানিয়ে ইইউসহ ইউরোপীয় দেশগুলো বলছে, মার্কিন গণতন্ত্রের বিজয় এনেছেন ভোটাররা। রাশিয়ার মতে এই ফলাফল ট্রাম্পের শান্তি আলোচনার প্রচেষ্টায় প্রভাব পড়বে না। মার্কিন পররাষ্ট্রনীতিতে পরিবর্তনের আশা দেখছেন পাকিস্তানের বাসিন্দারা। তবে রিপাবলিকানদের পরাজয়ে কিছুটা শঙ্কায় ইসরাইলিরা। যদিও মার্কিন নীতি পরিবর্তনের ব্যাপারে আশাবাদী নয় ইরানের জনগণ।

ডেমোক্র্যাটদের ‘কব্জায়’ কংগ্রেস; ট্রাম্পের সমস্যা কোথায়

ডেমোক্র্যাটদের ‘কব্জায়’ কংগ্রেস; ট্রাম্পের সমস্যা কোথায়

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার রিপাবলিকান পার্টি। প্রতিনিধি পরিষদ (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) ও সিনেট; কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণই পেয়েছে বিরোধীদল ডেমোক্র্যাটরা। ফলে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শেষ দুই বছরে যুক্তরাষ্ট্রে তৈরি হতে যাচ্ছে বিভক্ত সরকারব্যবস্থা।

মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ নিলো ডেমোক্র্যাটরা

মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ নিলো ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রের সিনেটে ৫৩টি আসন নিশ্চিত করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ডেমোক্র্যাটরা। এর মধ্য দিয়ে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষের নিয়ন্ত্রণ নিয়েছে দলটি। অন্যদিকে রিপাবলিকান পার্টি ৪১টি আসনে জয় পেয়েছে এবং আরও ছয়টি আসনে এগিয়ে রয়েছে।

কাল খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কাল খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নির্বাচন-পরবর্তী সময়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন, বন্দর সম্প্রসারণ ও ক্রীড়া প্রতিভা বিকাশে নতুন উদ্যোগের বার্তা নিয়ে কাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মোংলা বন্দরে উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, চীনা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর এবং খুলনায় শিশু-কিশোরদের ক্রীড়া উৎসব উদ্বোধনসহ রয়েছে দিনব্যাপী নানা কর্মসূচি। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে দুই জেলায় চলছে ব্যাপক প্রস্তুতি।

পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ভোট কারচুপির অভিযোগ নেতানিয়াহুর

পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ভোট কারচুপির অভিযোগ নেতানিয়াহুর

ইসরাইলের জাতীয় নির্বাচনে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর ভোট ‘চুরি’ ও ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছেন দেশটির দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ও তার রাজনৈতিক মিত্ররা। আরব দলগুলোর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি এবং বিদেশি অর্থায়নের অভিযোগ তুলে তদন্ত, গ্রেপ্তার এমনকি নির্বাচন বাতিলের দাবিও জানাচ্ছেন তারা। তবে নির্বাচন কর্তৃপক্ষ তাদের এসব দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। সিএনএনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ডেমোক্র্যাটদের গাধা ও রিপাবলিকানদের হাতি, প্রতীক দুটি এলো কীভাবে?

ডেমোক্র্যাটদের গাধা ও রিপাবলিকানদের হাতি, প্রতীক দুটি এলো কীভাবে?

যুক্তরাষ্ট্রের রাজনীতির কথা উঠলেই দুটি প্রধান দল ডেমোক্র্যাটিক পার্টি ও রিপাবলিকান পার্টির নাম সামনে আসে। ১৮৫৩ সাল থেকে দেশটিতে যতজন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, তাদের সবাই এই দুই দলের কোনো একটির প্রতিনিধি। দল দুটির রাজনৈতিক আদর্শ ও নীতির পাশাপাশি তাদের নির্বাচনি প্রতীকও বেশ কৌতূহলোদ্দীপক। উনিশ শতক থেকেই ডেমোক্র্যাটদের প্রতীক হিসেবে গাধা এবং রিপাবলিকানদের প্রতীক হিসেবে হাতি ব্যবহৃত হয়ে আসছে।

ইসরাইলে নির্বাচনি অচলাবস্থা; পরবর্তী সরকার গঠন করতে পারেন কে?

ইসরাইলে নির্বাচনি অচলাবস্থা; পরবর্তী সরকার গঠন করতে পারেন কে?

ইসরাইলে গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু কিংবা বিরোধী নেতা গাদি আইজেনকোট—কারও জোটই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে নতুন সরকার গঠন নিয়ে দেশটিতে আবারও রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। ক্ষমতায় যেতে হলে দুই শিবিরকেই এখন এমন কিছু দলের ওপর নির্ভর করতে হবে, নির্বাচনি প্রচারের সময় যাদের এড়িয়ে চলার ঘোষণা দিয়েছিল তারা। আনাদোলু ও আল জাজিরার বিশ্লেষণীর এমন তথ্য উঠে এসেছে।