উৎসবমুখর পরিবেশের মধ্যেই নির্বাচনি সহিংসতায় বাড়ছে উদ্বেগ

নির্বাচন ঘিরে সহিংসতা
রাজনীতি
এখন জনপদে
0

উৎসবমুখর পরিবেশের মধ্যেই নির্বাচন ঘিরে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঝিনাইদহ-৪ আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের দুটি নির্বাচনি অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল (বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর ও হেলাই গ্রামে এ হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় অফিসের আসবাবপত্র ও মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ।

এদিকে গাজীপুরের কাপাসিয়ায় বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় উভয়পক্ষের নির্বাচনি অফিস ভাঙচুর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন:

অন্যদিকে চাঁদপুর-৪ আসনের ফরিদগঞ্জ উপজেলার ষোলদানা এলাকায় স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নানের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। ধানের শীষ প্রতীকের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়। এতে প্রার্থীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এসব ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এফএস