পশ্চিমবঙ্গ
নিজ দল থেকে মমতার বিদায়; তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায়

নিজ দল থেকে মমতার বিদায়; তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায়

পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর এক সময় যা কল্পনাতেও ভাবা কঠিন ছিল, শেষ পর্যন্ত সেটাই বাস্তবে দেখা গেল। যে দলটি প্রায় তিন দশক আগে গড়ে তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই দলের শীর্ষ পদ থেকেই সরিয়ে দেয়া হল তাকে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হাওড়ার বিধায়ক অরূপ রায়। খবর আনন্দবাজার পত্রিকা।

পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোনঠাসা মমতা

পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোনঠাসা মমতা

পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোনঠাসা হয়ে পড়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে পরাজয়ের পর এবার তাকে লড়তে হচ্ছে দলত্যাগ, বিদ্রোহ আর আস্থাহীনতার বিরুদ্ধে। তৃণমূল কি আবার ঘুরে দাঁড়াবে? নাকি পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুরু হবে নতুন এক অধ্যায় সেই উত্তরই খুঁজছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করলেন ফিরহাদ হাকিম

কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করলেন ফিরহাদ হাকিম

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন ফিরহাদ হাকিম। শুক্রবার (৫ জুন) কলকাতা পৌরসভায় সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

তৃণমূলে ভাঙনের গুঞ্জন; বাড়ছে রাজনৈতিক জল্পনা

তৃণমূলে ভাঙনের গুঞ্জন; বাড়ছে রাজনৈতিক জল্পনা

তৃণমূলের অন্দরে হঠাৎ এমন কী বিস্ফোরণ ঘটলে যে, বিধায়কদের ছাপিয়ে এবার সাংসদরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রাখছেন না। সূত্রের খবর বলছে, তৃণমূলে অনেক সাংসদ বিজেপিতে যোগ দিতে ওঠে পরে লেগেছেন। দলের মধ্যে ভাঙনে কে বা কারা দায়ী; কোন কোন ইস্যুতে দুই টুকরো হলো তৃণমূল কংগ্রেস?

তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জীর ওপর হামলার অভিযোগ

তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জীর ওপর হামলার অভিযোগ

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক ব্যানার্জী বিক্ষোভ ও হামলার মুখে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। তাকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ হয়, সেই সঙ্গে দেয়া হয় চোর স্লোগান। ছুড়ে মারা হয় ডিম ও পায়ের চটি। ছিঁড়ে ফেলা হয় তার পরনের জামাও।

এরা কি আমাদের জামাই হয়? জলদি জলদি ভাগো: শুভেন্দু

এরা কি আমাদের জামাই হয়? জলদি জলদি ভাগো: শুভেন্দু

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের বিভিন্ন পৌরসভায় শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের পদত্যাগের হিড়িক। ইতোমধ্যেই সাতটি পৌরসভায় শতাধিক কাউন্সিলর পদত্যাগ করেছেন। এতে একদিকে প্রশাসনিক সংকট তৈরি হয়েছে, অন্যদিকে নাগরিক সেবা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।

হোল্ডিং সেন্টার আতঙ্কে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের ভিড়

হোল্ডিং সেন্টার আতঙ্কে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের ভিড়

হোল্ডিং সেন্টার আতঙ্কে পশ্চিমবঙ্গের ২৪ পরগণা জেলায় হাকীমপুর চেকপোস্টে ভিড় করছেন অনুপ্রবেশকারীরা। তাদের সবাই বাংলাদেশে প্রবেশ করতে চান।

১২ রাউন্ড শেষে ৫০ হাজার ভোটে এগিয়ে বিজেপির দেবাংশু পন্ডা

১২ রাউন্ড শেষে ৫০ হাজার ভোটে এগিয়ে বিজেপির দেবাংশু পন্ডা

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চলছে পশ্চিমবঙ্গের ফলতা আসনের পুনঃনির্বাচনের ভোট গণনা। ১২ রাউন্ড গণনার শেষে ৫০ হাজারের বেশি ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী দেবাংশু পন্ডা।

ঈদে পশু জবাইয়ে পশ্চিমবঙ্গের বিধিনিষেধ বহাল রাখলো আদালত

ঈদে পশু জবাইয়ে পশ্চিমবঙ্গের বিধিনিষেধ বহাল রাখলো আদালত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নির্দিষ্ট কিছু পশু জবাইয়ের ওপর পশ্চিমবঙ্গ সরকারের দেয়া বিধিনিষেধ বহাল রেখেছেন কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকারের গত ১৩ মে এর প্রজ্ঞাপনে হস্তক্ষেপ করতে অস্বীকার করে আদালত জানিয়েছেন, এই নির্দেশিকা ২০১৮ সালের বিচার বিভাগীয় আদেশের সঙ্গে সংগতিপূর্ণ। প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথি সেনের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ জানান, প্রজ্ঞাপনটি বাতিলের কোনো আইনি ভিত্তি নেই। কারণ এটি আদালতের আগের নির্দেশগুলোই বাস্তবায়ন করছে। ডিএননের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নির্মাণে বিএসএফকে শুভেন্দুর জমি হস্তান্তর

বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নির্মাণে বিএসএফকে শুভেন্দুর জমি হস্তান্তর

গত ৯ মে পশ্চিমবঙ্গে শপথ নেয় বিজেপির নতুন সরকার। এরপর গত ১১ মে প্রথম ক্যাবিনেট বৈঠকেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা ছিল অরক্ষিত সীমান্তে কাঁটাতার নির্মাণ করতে আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফের হাতে প্রয়োজনীয় জমি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য রাজ্যের ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেয়া হয়। অরক্ষিত সীমান্তে কাঁটাতার নির্মাণ হলে অবৈধ অনুপ্রবেশের যে সমস্যা রয়েছে তা নিষ্পত্তি হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেছিলেন শুভেন্দু।

পশ্চিমবঙ্গে নারীদের উন্নয়নে চালু হচ্ছে ‘অন্নপূর্ণা যোজনা’, বন্ধ ধর্মীয় সহায়তা প্রকল্প

পশ্চিমবঙ্গে নারীদের উন্নয়নে চালু হচ্ছে ‘অন্নপূর্ণা যোজনা’, বন্ধ ধর্মীয় সহায়তা প্রকল্প

অবশেষে পশ্চিমবঙ্গে নারীদের উন্নয়নে এবার অন্নপূর্ণা যোজনা প্রকল্পের নীতিগত অনুমোদন দিলো রাজ্য সরকার। যার আওতায় প্রতি মাসে রাজ্যের নারীদের দেয়া হবে ৩ হাজার রুপি করে ভাতা। আগামী ১ জুন থেকে কার্যকর হচ্ছে এ প্রকল্প। এদিকে, বন্ধ হচ্ছে ধর্মীয় শ্রেণিবিন্যাসের ভিত্তিতে দেয়া সহায়তা প্রকল্পগুলো।

আমি মুখ্যমন্ত্রী হওয়া পর বাংলাদেশের জামাতিদের চিড়বিড়ানি অনেক বেড়েছে: শুভেন্দু

আমি মুখ্যমন্ত্রী হওয়া পর বাংলাদেশের জামাতিদের চিড়বিড়ানি অনেক বেড়েছে: শুভেন্দু

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর কংগ্রেস, তৃণমূল, সিপিআইএমের মতো দলগুলো যতটা না লাফালাফি করছে, তার থেকে বেশি লাফালাফি করছে বাংলাদেশের জামাতিরা। আজ (সোমবার, ১৮ মে) সন্ধ্যায় ভবানীপুর আসানের অন্তর্গত ৬০ নম্বর ওয়ার্ডে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু এসব বলেন।