
পাবনায় গলা কেটে হত্যার ঘটনায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩
পাবনার বেড়া উপজেলায় ‘প্রেমের কারণে’ স্বামীকে গলা কেটে হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামিসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পাবনায় হামের প্রাদুর্ভাবে হাসপাতালে ভর্তি ২৫ রোগী, বেশিরভাগই শিশু
পাবনায় বেড়েছে হঠাৎ করেই হামের প্রাদুর্ভাব। হাসপাতালগুলোতে বেড়েছে এ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। আক্রান্ত রোগীদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। আজ (সোমবার, ৩০মার্চ) সরজমিনে গিয়ে দেখা গেছে পাবনা জেনারেল হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ২৫ জন। তবে এখন পর্যন্ত মারা যাওয়ার খবর পাওয়া যায়নি।

শিগগিরই ট্যুরিস্ট ভিসা চালু করা হবে: পাবনায় মনোজ কুমার
শিগগিরই ট্যুরিস্ট ভিসা চালুর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন রাজশাহীস্থ ভারতের সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার। আজ (শনিবার, ২৮ মার্চ) বিকেলে পাবনার হিমায়েতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম পরিদর্শনকালে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি
বিএনপি সরকার গঠনের পর চার দিনের রাষ্ট্রীয় সরকারি সফরে নিজ জেলা পাবনা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ (শনিবার, ২৮ মার্চ) সকাল ১২টায় গণভবন থেকে হেলিকপ্টারে করে শহিদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়াম পৌঁছায়। পরে জেলা সার্কিট হাউজে গার্ড অব অনার প্রদান করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

চার দিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি
চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়। আগামী শনিবার (২৮ মার্চ) বেলা সোয়া ১২টায় বঙ্গভবন থেকে তেজগাঁও হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা হবেন তিনি।

পাবনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
পাবনায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হচ্ছে। আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ) সকাল থেকেই দিনটি ঘিরে বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করে।

পাবনায় পদ্মা নদীতে ডুবে নিহত তরুণ
পাবনায় পদ্মা নদীতে ডুবে আতিক খসরু নামের এক তরুণের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ (মঙ্গলবার, ২৪ মার্চ) সন্ধায় স্থানীয়রা পাবনার সীমান্তবর্তী এলাকার শিলাইদহ ঘাটের প্রায় দেড় কিলোমিটার দূর থেকে তার মরদেহ উদ্ধার করে।

পাবনায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অন্তত ১০
পাবনার বেড়া উপজেলার হাতিগাড়া-শম্ভপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় অন্তত ১০ জন আহত হয়েছেন।

ঈশ্বরদীতে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ: ১৯ জন আটক হলেও মামলা নেয়নি পুলিশ
পাবনার ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও এখনো কোনো পক্ষ মামলা দায়ের করেনি। তবে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১৯ জনকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, এখনও এজাহার জমা না হওয়ায় মামলা নথিভুক্ত করা সম্ভব হয়নি।

পাবনার বড়াল নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
শ্বশুরবাড়িতে গিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর নদীতে ভাসমান অবস্থায় জাহিদ হাসান (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পাবনায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, পুলিশসহ আহত অর্ধশতাধিক
পাবনার ঈশ্বরদীতে বিএনপির দু’গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলি, অফিস ভাঙচুর- মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশসহ উভয়পক্ষের অন্তত অর্ধশতজন আহত হয়েছেন।

পাবনায় বিএনপি সমর্থিত দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ; গুলিতে গৃহবধূ নিহত, আহত ১০
পাবনার সুজানগরে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় বিএনপি সমর্থিত দু’পক্ষের সংঘর্ষ ও গুলিতে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। আজ (সোমবার, ২৩ মার্চ) সকাল ৮টার দিকে সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের ভিটবিলা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।