পাবনায় নির্বাচন সামনে রেখে একমঞ্চে জনগণের মুখোমুখি প্রার্থীরা

জনগণের মুখোমুখি প্রার্থীরা
এখন জনপদে
রাজনীতি
0

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নেই’ এ প্রতিপাদ্যে পাবনা-৫ (সদর) আসনের প্রার্থীরা জনগণের মুখোমুখি হয়েছেন।

আজ (সোমবার, ২ ফেব্রুয়ারি) দুপুরে রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর ( টাউন হল) মুক্ত মঞ্চে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত এ অনুষ্ঠানে চার দলের মনোনীত প্রার্থী অংশ নেন।

আরও পড়ুন:

এসময় উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এড. শামসুর রহমান শিমুল বিশ্বাস, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইকবাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুক্তি নাজমুল হোসাইন, এবি পার্টির মনোনীত প্রার্থী মজিদ মোল্লা।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, সুশাসন ও স্বচ্ছতা নিয়ে প্রার্থীদের কাছে সরাসরি প্রশ্ন করেন। প্রার্থীরা উপস্থিত জনগণের প্রশ্নের জবাব দিয়ে তাদের নির্বাচনি অঙ্গীকার, ভবিষ্যৎ পরিকল্পনা ও এলাকার উন্নয়নে করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন।

এসএস