পুলিশ
পাবনায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক বৃদ্ধ

পাবনায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক বৃদ্ধ

অভিযুক্তের দোকানে আগুন ও বাড়িঘর ভাঙচুর

পাবনায় তৃতীয় শ্রেণির এক শিশুকে (১১) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে সাইফুল ইসলাম (৫০) নামের এক বৃদ্ধ চায়ের দোকানদারের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত সাইফুলকে আটক করে পুলিশ। এছাড়া স্থানীয়রা অভিযুক্তের চায়ের দোকানে আগুন ধরিয়ে দেন এবং তার বাড়িঘরেও ভাঙচুর করা হয়েছে বলে জানায় পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু মাহিদাকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু মাহিদাকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শিশু মাহিদা আক্তারকে (৭) ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। ময়নাতদন্তে মিলেছে ধর্ষণের আলামত। জানা গেছে, ধর্ষণের ফলে অতিরিক্ত রক্তক্ষরণ ও শ্বাসরোধের কারণে মাহিদার মৃত্যু হয়।

৩ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা; ‘কাচ্চি ভাই’সহ কয়েক প্রতিষ্ঠানকে সতর্ক

৩ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা; ‘কাচ্চি ভাই’সহ কয়েক প্রতিষ্ঠানকে সতর্ক

কিশোরগঞ্জে অভিযান

কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বিক্রি এবং মোড়কে মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে এসব জরিমানা করা হয়। পাশাপাশি ‘কাচ্চি ভাই’সহ কয়েকটি খাদ্য প্রতিষ্ঠানকে বিভিন্ন অসঙ্গতি দ্রুত দূর করার জন্য সতর্ক করা হয়েছে।

ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৪

ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৪

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর রোডে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধানমন্ডি ও মোহাম্মদপুর থেকে ৪ জনকে আটক করেছে পুলিশ।

‘দুই-তৃতীয়াংশ মেজরিটির সরকারের ভিত্তি অত্যন্ত শক্তিশালী’—পুলিশের উদ্দেশে আরও যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘দুই-তৃতীয়াংশ মেজরিটির সরকারের ভিত্তি অত্যন্ত শক্তিশালী’—পুলিশের উদ্দেশে আরও যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘কোনো পুলিশ অফিসার—যে পদবিরই হোক, যদি জনপ্রত্যাশা অনুধাবন করতে ব্যর্থ হন, তাহলে তার পরিণতি ভালো হবে না।’— পুলিশকে এমন হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘মেসেজ একটাই—রাষ্ট্রদ্রোহ মামলাতে অভিযুক্ত করতেও আমরা পিছপা হবো না, যদি ইনডিসিপ্লিন কেউ করে থাকে। গণতান্ত্রিক ভিত্তির ওপর দাঁড়িয়ে, জনআকাঙ্ক্ষার ওপর দাঁড়িয়ে, ব্যাপক জনপ্রত্যাশার ওপর দাঁড়িয়ে, টু থার্ড (দুই-তৃতীয়াংশ) মেজরিটির ওপর দাঁড়িয়ে গঠিত সরকারের ভিত্তি অত্যন্ত শক্তিশালী।’

জনগণ রাজা-বাদশাহ দেখতে চায় না, তারা জনবান্ধব পুলিশ চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

জনগণ রাজা-বাদশাহ দেখতে চায় না, তারা জনবান্ধব পুলিশ চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

জনগণ এখন আমাদের (পুলিশ) রাজা-বাদশাহ দেখতে চায় না, তারা জনবান্ধব পুলিশ দেখতে চায়—পুলিশকে উদ্দেশ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা বলেছেন। আজ (শনিবার, ২৬ সেপ্টেম্বর) পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে সাহসিকতা, পেশাগত দক্ষতা ও গুরুত্বপূর্ণ মামলার তদন্তে বিশেষ অবদানের জন্য ৯৮ পুলিশ সদস্যকে পদক দেয়ার পর তিনি এ কথা বলেন।

শৃঙ্খলা নষ্ট করলে রাষ্ট্রদ্রোহের মামলা—পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি

শৃঙ্খলা নষ্ট করলে রাষ্ট্রদ্রোহের মামলা—পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি

‘শৃঙ্খলা নষ্ট করলে রাষ্ট্রদ্রোহিতার মামলা করতেও পিছপা হবে না সরকার’— পুলিশকে এমনই হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পুলিশকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘গণহত্যাকারীদের কেউ দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে।’

নেত্রকোণায় নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার, সাবেক স্বামী গ্রেপ্তার

নেত্রকোণায় নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার, সাবেক স্বামী গ্রেপ্তার

নেত্রকোণায় নিখোঁজের ৫ দিন পর সাবেক স্বামীর বাড়ির পেছনে নদীর পাড়ে মাটির নিচ থেকে নাজু আক্তার (৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে স্বামী নুরুল আমিনকে (৪০) আটক করা হয়েছে।

অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন

অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) পরিবর্তন করা হয়েছে। সাব-ইন্সপেক্টরের বদলে এখন থেকে পরিদর্শক পদমর্যাদার এক পুলিশ কর্মকর্তা মামলাটির তদন্ত পরিচালনা করবেন। আজ (শুক্রবার, ২৫ সেপ্টেম্বর) রাতে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।

ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সরঞ্জামসহ গ্রেপ্তার ৮

ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সরঞ্জামসহ গ্রেপ্তার ৮

ফরিদপুরের ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতির দেশিয় অস্ত্র ও সরঞ্জামসহ ডাকাতদলের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে ভাঙ্গা থানা পুলিশ। গতকাল (বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর) গভীর রাতে ভাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া হাসামদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

হবিগঞ্জে মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জে মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জের চুনারুঘাটে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে দুই যুবক নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইজিবাইকের দুই যাত্রীও গুরুতর আহত হন।

নেতানিয়াহুর বিরুদ্ধে জাতিসংঘের বাইরে বিক্ষোভ, গ্রেপ্তার ৩০

নেতানিয়াহুর বিরুদ্ধে জাতিসংঘের বাইরে বিক্ষোভ, গ্রেপ্তার ৩০

প্রশংসার আশা নিয়ে দাঁড়িয়েছিলেন জাতিসংঘের মঞ্চে। তবে মিললো উপহাস। ইতিহাস বিকৃতি করে দাবি করেন, ইসরাইল অধিকৃত অঞ্চলগুলোর মালিকানা নাকি ইহুদিদেরই। বিগত বছরের মতো এবারও বিশ্ব রাজনীতিতে কোণঠাসা বেনইয়ামিন নেতানিয়াহুর ভাষণ বর্জন করেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। যুদ্ধাহতদের নিয়ে যখন তাচ্ছিল্য করছিলেন, তখন নিউ ইয়র্কে জাতিসংঘ কার্যালয়ের বাইরে চলছিল বিক্ষোভ। নেতানিয়াহুর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তোলেন খোদ ইহুদিরাই। অস্কার ও এমিজয়ী তারকাসহ কমপক্ষে ৩০ বিক্ষোভকারীকে আটক করে পুলিশ।