চাঁপাইনবাবগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জ
দুই মোটরসাইকেলের সংঘর্ষের প্রতীকী
এখন জনপদে
1

চাঁপাইনবাবগঞ্জ–রাজশাহী মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফয়সাল আলী (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ (বুধবার, ২৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে মহাসড়কের হরিপুর–মিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সাল সদর উপজেলার উপ-রাজারামপুর গ্রামের মো. আব্দুল লতিফের ছেলে।

আরও পড়ুন:

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জ–রাজশাহী আঞ্চলিক মহাসড়কের হরিপুর এলাকায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. ফয়সাল গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম।

এসএস