
সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন
১১ দলীয় ঐক্যের ঘোষিত সচিবালয় ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার অংশ হিসেবে সচিবালয়ের সব গেট বন্ধ করে দেয়া হয়েছে।

আদ-দ্বীন হাসপাতালে পুলিশ মোতায়েন
রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। লাইসেন্স বাতিল ঘোষণার পরই হাসপাতাল ঘিরে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ (বৃহস্পতিবার, ১১ জুন) বিকেলে হাসপাতালের লাইসেন্স বাতিলের পর হাসপাতালের প্রতিটি ফটকে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি দেখা যায়।

কুষ্টিয়ায় স্কুল কমিটি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২৫
কুষ্টিয়ার মিরপুরে মিটন বুরাপাড়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এরমধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় রাঙামাটিতে প্রশাসনের সতর্কতা
খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যার জেরে রাঙামাটিতে সাম্প্রদায়িক সহিংসতার আশঙ্কায় বনরূপায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরজুড়েই নিরাপত্তা টহল জোরদার করা হয়েছে। তবে এখন পর্যন্ত জেলার কোথাও কোনো সংঘাত সংঘর্ষের খবর পাওয়া যায়নি।