রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ২

রাজশাহী
আহত এক শিক্ষার্থী
এখন জনপদে , ক্যাম্পাস
শিক্ষা
0

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে চিকিৎসা মনোবিজ্ঞান ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও হাতাহাতি ঘটনা ঘটেছে। আজ (বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় সময় দুই বিভাগের দুই খেলোয়াড় আহত হয়েছেন। একজনকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্ধারিত সময়ে ১-১ গোলে খেলা ড্র হওয়ায় টাইব্রেকারে গড়ায়। এতে ইতিহাস বিভাগ ৩-১ গোলে জয়লাভ করে। ম্যাচ শেষে ইতিহাস বিভাগের খেলোয়াড়দের উদযাপনকে কেন্দ্র করে দুই পক্ষের খেলোয়াড়দের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে সংঘর্ষ হয়। এতে ইতিহাস বিভাগের খেলোয়াড় জীম ও চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের তানভীর আহত হন।

মারামারির ঘটনা শুনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ওই দুই বিভাগের শিক্ষকরা এসে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর স্টেডিয়াম এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এ মারামারির ঘটনায় জড়িতের তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার কথা জানান প্রক্টর।

এসএইচ