যাকে মৃত ভেবেছিলেন বাবা–মা, ১০ বছর পর সৌদি থেকে ফিরলেন আফরোজা
পরিবারের কাছে ‘মৃত’ সৌদি আরব প্রবাসী আফরোজা আক্তার প্রায় ১০ বছর পর দেশে ফিরেছেন। পরিবারের সন্ধান দিতে না পারা এই নারীকে বিমানবন্দর কর্তৃপক্ষ প্রথমে ব্র্যাকের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে পরিবার ফিরে পায় এই নারী। দীর্ঘদিন যোগাযোগবিচ্ছিন্ন মেয়েকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বাবা-মা। সহায়তাকারী সংস্থা বলছে, বিদেশে থাকা দূতাবাসের উদাসীনতায় এমন পরিণতির শিকার হচ্ছেন নারীকর্মীরা। এমন প্রায় দেড় শতাধিক নারীকে পরিবারের কাছে ফিরতে সহায়তা করা হচ্ছে।