
খেলতে খেলতে শেখার পরিবেশ তৈরিতে উদ্যোগ নিচ্ছে সরকার: গণশিক্ষা প্রতিমন্ত্রী
প্রাথমিক শিক্ষায় শুধু পাঠ্যবই নির্ভর শিক্ষার পরিবর্তে খেলাধুলা, আনন্দ ও বাস্তবভিত্তিক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

প্রাথমিক শিক্ষায় কমিউনিটির সম্পৃক্ততা বাড়াতে কার্যক্রম শুরু করছে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যালয়ের সঙ্গে অভিভাবক ও স্থানীয় জনগোষ্ঠীর কার্যকর সম্পৃক্ততা বাড়াতে প্যারেন্ট সার্কেল ও বন্ধু রেজিস্টার কার্যক্রমের সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এছাড়া প্রাথমিক শিক্ষাকে আরও কার্যকর, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা ও কমিউনিটিকে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ থেকে শুরু হচ্ছে ‘সবুজ বিদ্যালয়’ উদ্যোগ
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অনুষ্ঠান। আগামী (১৫ জুলাই) অনুষ্ঠিতব্য আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শিক্ষাখাতে জিডিপির ৫ শতাংশ বিনিয়োগে সরকার প্রস্তুত: শিক্ষামন্ত্রী
শিক্ষার মানোন্নয়নে এখন থেকে শিক্ষাখাতে জিডিপির ৫ শতাংশ পর্যন্ত বিনিয়োগ করতে সরকার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন।

প্রাথমিকের বৃত্তি পরীক্ষা হবে ৪০০ নম্বরে: নতুন নীতিমালা জারি
প্রাথমিক শিক্ষায় মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়নে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালা ২০২৬’ জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নতুন নীতিমালা অনুযায়ী, এখন থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা মোট ৪০০ নম্বরে হবে।

প্রাথমিক শিক্ষকের চাকরিকে আরও আকর্ষণীয় করা হবে: প্রতিমন্ত্রী টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রাথমিক শিক্ষাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দেবে এবং প্রাথমিক শিক্ষকের চাকরিকে আরও সম্মানজনক ও আকর্ষণীয় করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে পরীক্ষা ফিরছে
তিন বছর পর আবার প্রাথমিক শিক্ষার প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে পরীক্ষা পদ্ধতি চালু হচ্ছে। একই সঙ্গে এসব শ্রেণিতে ধারাবাহিক মূল্যায়নও বহাল থাকবে। জাতীয় শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি পরিমার্জনের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)। গতকাল (রোববার, ১ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (বিদ্যালয়-১) রাজীব কুমার সরকার স্বাক্ষরিত এক চিঠি থেকে এসব তথ্য জানা যায়।

‘প্রাথমিক শিক্ষার অবস্থা ভয়ঙ্কর খারাপ, ডেডিকেশনের অভাব শিক্ষকদের’
প্রাথমিক শিক্ষার অবস্থা ভয়ঙ্কর খারাপ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আর এতে প্রাথমিকের শিক্ষকদের ডেডিকেশনের অভাব রয়েছে বলে অসন্তোষ প্রকাশ করেন তিনি। আজ (শনিবার, ৬ ডিসেম্বর) সকালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সফরের তৃতীয় দিনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি।

চরাঞ্চলের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের বিশেষ ভাতা দেয়া হবে: বিধান রঞ্জন
চরাঞ্চলের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের বিশেষ ভাতা দেয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. অধ্যাপক বিধান রঞ্জন পোদ্দার। আজ (শনিবার, ২৯ নভেম্বর) সকালে ভোলায় প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো এবং শিক্ষার গুনগত মান উন্নয়নে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

প্রাথমিকের সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে যশোরে মানববন্ধন
প্রাথমিক শিক্ষায় সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ক সহকারী শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার, ৮ নভেম্বর) দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রাথমিকে সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে রাবিতে প্রতিবাদ কর্মসূচি
সরকারি প্রাথমিক শিক্ষায় সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীরা। আজ (বৃহস্পতিবার, ৬ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে তারা প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

‘প্রাথমিক শিক্ষার বিষয়ে জনআকাঙ্ক্ষার পরিপন্থি কোনো পদক্ষেপ নেবে না সরকার’
ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, প্রাথমিক শিক্ষার বিষয়ে জনআকাঙ্ক্ষার পরিপন্থি কোনো পদক্ষেপ নেবে না সরকার। আজ (মঙ্গলবার, ২৮ অক্টোবর) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান চন্দ্র রায় পোদ্দারের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।