প্রাবোও-সুবিয়ান্তো
প্রাবোওয়ের ব্যয়বহুল কর্মসূচি: ‘দেউলিয়া হওয়ার পথে ইন্দোনেশিয়া’ স্লোগানে উত্তাল জাকার্তা

প্রাবোওয়ের ব্যয়বহুল কর্মসূচি: ‘দেউলিয়া হওয়ার পথে ইন্দোনেশিয়া’ স্লোগানে উত্তাল জাকার্তা

প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সরকারের ব্যয়ের অগ্রাধিকার এবং চলতি সপ্তাহে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে ইন্দোনেশিয়ার শত শত ছাত্র জাকার্তায় বিক্ষোভ করেছেন। ‘দেউলিয়া হওয়ার পথে ইন্দোনেশিয়া’ শিরোনামে আয়োজিত এই বিক্ষোভে অংশ নিতে বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা জাকার্তার ঐতিহাসিক বুন্দারান এইচআই ল্যান্ডমার্কের দিকে অগ্রসর হন। আয়োজকদের দাবি, পুলিশ ও সামরিক সদস্যরা অনেককে নির্ধারিত সমাবেশস্থলে যেতে বাধা দিয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।